রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত হবে ২০২২-এর জুনে : কাদের

২০২২ সালের জুন মাসে পদ্মা সেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, মূল পদ্মা সেতুর অগ্রগতি শতকরা ৯৩ ভাগ ও নদীশাসন কাজের অগ্রগতি শতকরা ৮২ ভাগ, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৫ ভাগ এবং ২০২২ সালের জুন নাগাদ পদ্মা সেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

বুধবার (২১ এপ্রিল) নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে খুলনা সড়ক জোন, বিআরটিএ এবং বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।

মাঠ পর্যায়ের প্রকৌশলীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বর্ষার সময় চলমান কাজ তদারকির পাশাপাশি নতুন প্রকল্পের টেন্ডার আহ্বানসহ প্রয়োজনীয় কাজ দ্রুত শেষে করতে হবে। খুলনা-মোংলা সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোংলা পোর্টের কারণে এ সড়কটি চার লেনে উন্নীত করা খুবই জরুরি। সড়কটি চার লেনে উন্নীত করার কাজ শুরুর লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

একটি উন্নয়নবান্ধব সড়ক যোগাযোগ অবকাঠামোর প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, দেশ গঠনে আপনাদের দক্ষতা এবং মেধার সাথে সততা, নিষ্ঠা এবং দেশপ্রেম যুক্ত হলে উত্তম সমন্বয় গড়ে উঠবে, অপচয় কমবে এবং শেখ হাসিনার সরকারের উন্নয়ন লক্ষ্য অর্জন সহজতর হবে।

সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান, সড়ক ও জনপথ অধিদফতর খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান, বিভিন্ন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী-সহ বিআরটিএ এবং বিআরটিসির কর্মকর্তারা।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ