রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লকডাউনের মধ্যেও এনআইডির কাজ চালু রাখার নির্দেশ ইসির

চলমান লকডাউনের মধ্যেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এমন নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

ভার্চুয়াল ওই বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার, সচিব, অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

সভার বিষয়বস্তু সম্পর্কে নির্বাচন কমিশনার কবিতা খানম সাংবাদিকদের বলেন, আজকের সভায় মূলত কর্মকর্তাদের খোঁজখবর নেয়া হয়েছে।

এছাড়া স্বাস্থ্যবিধি মেনে জরুরি সেবা চালু রাখার জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা দেয়া হয়েছে। যেমন একজন বিদেশ যাবে বা পাসপোর্ট করবে কিন্তু জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে তা পারছেন না। এমন জরুরি সেবা চালু রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, যেসব কাজ অনলাইনে করা যায়, অফিসে এমন কিছু কিছু কাজ চলবে। যেমন জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা যতটুকু অনলাইনে দেয়া যায় তা চলবে। জাতীয় পরিচয়পত্রের কারণে নাগরিকরা যেন কোনো ভোগান্তিতে না পড়ে এবং স্বাস্থ্যবিধি মেনে জরুরি সেবা কার্যক্রম চালু রাখার জন্য বলা হয়েছে।

এছাড়া আমাদের যে ইভিএম মেশিনগুলো আছে- সেগুলো সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও মাঠ পর্যায়ে নির্দেশনা দেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ