শনিবার, জুন ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হেফাজতের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলা খারিজ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিবসহ ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের এমপি উবায়দুল মোকতাদির চৌধুরীর করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের এস কে এম তোফায়েল হাসানের আদালত মামলাটি খারিজ করে দেন বলে জানান মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এইচ এম জিয়া উদ্দিন।

তিনি বলেন, হেফাজতে ইসলামের নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি ফাইলিং মামলা হিসেবে আদালত গ্রহণ করেন। বিকালে আদালত মামলাটি খারিজ করে দেন।

এর আগে মঙ্গলবার দুপুরে মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশে আগমনের বিরোধিতা করে গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাক্ষণবাড়িয়া শহরে তাণ্ডব চালায়। তখন তারা সরকারি বেসরকারি ৫৭টি প্রতিষ্ঠানে হামলার পাশাপাশি বঙ্গবন্ধুর দুটি ম্যুরাল ভাঙচুর করে। পরে ৩১ মার্চ আসামিরা সংবাদ সম্মেলর করে এসব তাণ্ডবের জন্য বাদীকে দায়ী করেন।

একই রকম সংবাদ সমূহ

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পাশে বসিয়েবিস্তারিত পড়ুন

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ICTবিস্তারিত পড়ুন

এই বাজেট সবার জন্য: অর্থমন্ত্রী

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজারবিস্তারিত পড়ুন

  • দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী
  • চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করবে : মির্জা ফখরুল
  • জিয়াউর রহমানের বাজেট ছিল গ্রাম-গঞ্জের মানুষের জন্য : মঈন খান
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর
  • জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী
  • মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন
  • ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • নতুন মাত্রায় সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ঢাকা-দিল্লি: তথ্য উপদেষ্টা