মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কক্সবাজারের রামুতে ব্রাজিলের দুই সমর্থকের বিষপান!

কোপা আমেরিকার শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে পরাজয় সইতে না পেরে কক্সবাজারের রামুতে ব্রাজিলের দুই সমর্থক বিষপান করেছেন।

রোববার (১১ জুলাই) সকাল ৮টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ও চাকমারকুল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিষপান করা ব্যক্তিরা হলেন-রামু উপজেলার কাউয়ারখোপ এলাকার বদি আলমের ছেলে মো. ইসমাঈল (৩৫) ও চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে মো. কামাল (২১)।

রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল বড়ুয়া জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে বিষপান করা কামাল নামের এক যুবককে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এরপর প্রাথমিকভাবে তার পাকস্থলী ওয়াশ করা হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীন আব্দুর রহমান বলেন, রামু উপজেলা থেকে বিষপান করা অবস্থায় আসা দুই যুবককে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষপান করা কামাল ও মো. ইসমাঈলের বরাত দিয়ে শাহীন আব্দুর রহমান বলেন, কোপা আমেরিকার শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে ব্রাজিলের পরাজয় সইতে না পেরে দুজনই বিষপান করেছে। এরপর স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে আসে।

কক্সবাজারের রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, দুজন ব্যক্তির বিষপানের কোনো সংবাদ এখন পর্যন্ত পাইনি। তবে বেশ কয়েকজন এ ব্যাপারে জানতে ফোন করেছিলেন। তাই এই বিষয়টির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক