বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৪ জুলাই

করোনা ও উপসর্গে সাতক্ষীরায় মৃত্যু আরও ৯ জনের

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুলাই) জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, সাতক্ষীরা পৌরসভার রসুলপুর এলাকার মৃত রবিউল ইসলামের স্ত্রী আশুরা (৪৮), কালিগঞ্জের শ্রীরামপুর এলাকার আব্দুল খালেকের ছেলে মোশারফ হোসেন ও তারালী এলাকার মৃত ইসমাতুল মোড়লের ছেলে জাবেদ আলি (৭৫), আশাশুনির দরগাহপুর এলাকার মৃত গহর আলীর ছেলে জনাব সরদার (৮০), কলারোয়ার মুরারিকাটি এলাকার মৃত ছিকাত আলীর ছেলে আব্দুস সাত্তার (৬৫), তালার মাগুরাডাঙ্গা এলাকার মোজাম আলী সরদার (৬৬), যশোর ঝিকরগাছার মৃত আবুল হাসানের ছেলে রওশন আলী (৫৫) ও যশোরের কেশবপুর মাঙ্গলকোর্ট এলাকার সুফিয়া (৫৬)। একজনের নাম তাৎক্ষণিক জানা যায়নি।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ২ জুলাই থেকে ১২ জুলাইয়ের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন তারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদিকে সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের পিসিআর ল্যাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২৪টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১০ দশমিক ৪৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২০ দশমিক ৭৩ শতাংশ।

জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা চার হাজার ৬১১ জন। জেলায় সুস্থ হয়েছেন তিন হাজার ৩৪৫ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ১৮৭ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩৭ জন। এদের মধ্যে সদর হাসপাতাল ও সামেক হাসপাতালে ২৮ জন ও বেসরকারি হাসপাতালে ৯ জন ভর্তি আছেন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ১৫০ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩৬৯ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ২৫০ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি ১০৯ জন। সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৯৬ জন।

এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৪০ জন। করোনায় মারা গেছেন ৭৯ জন।

একই রকম সংবাদ সমূহ

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ইলাহীর সহধর্মিণী রেহেনা খাতুন হেনা ইন্তেকালবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি, জরিমানা আদায়

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা

সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনে অভিযোজন বিষয়ে গণমাধ্যমেরবিস্তারিত পড়ুন

  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদকের স্ত্রীর ইন্তেকালে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • সাতক্ষীরায় অনুমতি ছাড়াই পরিবারিক রাস্তা পৌরসভার অর্ন্তভূক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ
  • চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!
  • সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ
  • স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা