রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনায় তিন মাস পর করোনায় মৃত্যুশূন্য

খুলনার পাঁচটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত বা উপসর্গে কোনো মৃত্যু হয়নি। দীর্ঘ তিন মাস পর মৃত্যুশূন্য হলো এ জেলা।

রোববার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য জানান।

তবে করোনা চিকিৎসা সেবা দেয়া খুলনার সরকারি তিনটি ও বেসরকারি দুটি হাসপাতালে সকাল পর্যন্ত ১৫৩ ন করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ২৫ মে খুলনাতে করোনা আক্রান্ত হয়ে প্রথম রূপসা উপজেলার এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। গত ৯ জুলাই ২৭ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল এ পর্যন্ত খুলনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন। এরমধ্যে রেডজোনে ২৪ জন, ইয়ালোজোনে ১৯ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ শয্যার করোনা ইউনিটে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনায় কারও মৃত্যু হয়নি। একই সময়ে দুজন রোগী ভর্তি হয়েছেন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ছয়জন। এরমধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। গত ২৪ ঘণ্টায় কোনো রোগী ভর্তি হয়নি আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।

গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো মৃত্যু নেই। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন। নতুন করে ভর্তি হয়েছেন একজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৩৭ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন। আইসিইউতে ভর্তি রয়েছেন আটজন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় খুমেক পিসিআর ল্যাবে ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ৫৭ জন, বাগেরহাট ও সাতক্ষীরায় একজন করে এবং যশোরের আটজনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খুলনা নগরীতে পুকুরে গোসল করতে নেমে শাহেদ মাহমুদ নামে এক স্কুলছাত্রের করুণবিস্তারিত পড়ুন

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির
  • হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’
  • খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন
  • খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ