শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন খুলছে পর্যটক ও জেলেদের জন্য

এবিএম কাইয়ুম রাজ: প্রাণপ্রকৃতি রক্ষায় টানা তিন মাস বন্ধ থাকার পর আবারও জেলে, বাওয়ালী ও পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন। ১ সেপ্টেম্বর (সোমবার) থেকে সাতক্ষীরা রেঞ্জের প্রবেশপথ দিয়ে সবাই প্রবেশ করতে পারবেন। এ খবর ছড়িয়ে পড়তেই শ্যামনগর উপকূলীয় এলাকায় জেলে, পর্যটন ব্যবসায়ী ও ট্রলার মালিকদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্যের সঞ্চার হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে কেউ ব্যস্ত জাল ও নৌকা মেরামতে, কেউ আবার পর্যটকবাহী ট্রলার সংস্কারে।

বুড়িগোয়ালিনী এলাকার ট্রলার মালিক নূর ইসলাম বলেন, “টানা তিন মাস ট্রলার পড়ে থাকার কারণে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। সমিতি থেকে ঋণ নিয়ে মেরামতের কাজ করতে হচ্ছে। নিষেধাজ্ঞা না থাকলে হয়তো এতটা কষ্ট হতো না। এখন সুন্দরবনে যাতায়াত শুরু হলে সেখান থেকে আয় করে ঋণ শোধ করতে হবে।”

দাতিনখালি গ্রামের জেলে জাহাঙ্গীর সানা জানান, গত তিন মাসে মাছ ও কাঁকড়া আহরণ বন্ধ থাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে। সুদের ওপর টাকা ধার করতে হয়েছে। এখন সুন্দরবনে যেতে পারলে হয়তো নতুন করে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে।

সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলেরা জানান, বনটির ১০০ ভাগের মধ্যে ৫২ ভাগই অভয়ারণ্য হিসেবে ঘোষিত। বর্তমানে খোলা আছে ৪৮ ভাগ। এখানেই দুই থেকে তিন হাজার জেলে ও বাওয়ালী মাছ ও কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করেন। তাদের অভিযোগ, প্রতি বছর এ সময়ে সুন্দরবনে প্রবেশ বন্ধ থাকে। কিন্তু ওই সময়েই কিছু অসাধু চক্র বিষ দিয়ে মাছ শিকার ও ফাঁদ পেতে হরিণ শিকারে লিপ্ত হয়, যার বেশিরভাগ ঘটনাই ঘটে অভয়ারণ্যে। কিন্তু সেদিকে বনবিভাগের নজরদারি খুব একটা থাকে না।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন জেলে, বাওয়ালী ও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ইতোমধ্যে সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশনে ২ হাজার ৯৭০টি পাসপারমিট নবায়ন করা হয়েছে। নবায়নকৃতরা সরকারি রাজস্ব পরিশোধ করে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন।”

তিনি আরও জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বনবিভাগ আশা করছে, এ মৌসুমে বিপুলসংখ্যক পর্যটক সুন্দরবনে ভ্রমণে আসবেন এবং স্থানীয় অর্থনীতিও আবার প্রাণ ফিরে পাবে।

একই রকম সংবাদ সমূহ

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ এখন আর কোনো দেশের ওপর নির্ভরশীল থাকতে চায় না বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা