বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা ভেঙে হলে ঢোকা শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ এবং হলের বিদ্যুৎ সংযোগ ও পানির লাইন চালু করে সেখানে অবস্থানকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।
এসব শিক্ষার্থীকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।

শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে, শুক্রবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের তালা ভেঙে শতাধিক শিক্ষার্থী প্রবেশ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগামী ৫ অক্টোবর হল খোলার নির্দেশনা দেওয়া হলেও সেই সিদ্ধান্ত উপেক্ষা করে ওই দিন দুপুরেই হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা নিজ দায়িত্বেই হলের বিদ্যুৎ সংযোগ ও পানির লাইন চালু করে হলে অবস্থান করা শুরু করে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের তালা ভেঙ্গে হলে প্রবেশ করেছে এবং হলের বৈদ্যুতিক লাইন ও পানির সংযোগ নিজ দায়িত্বে চালু করে বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করেছে তাদেরকে তদন্তের মাধ্যমে চিহ্নিত করে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, হল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যারা হলে প্রবেশ এবং অবস্থান করছে, তাদের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, এই মর্মে আগামী ৭ অক্টোবর ২০২১-এর মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির শনিবারের সভায় আগের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের জন্য আগামী ৫ অক্টোবরই হল খোলার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে বলে জানা গেছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন হোস্টেলের ওয়ার্ডেন এবং প্রক্টর উপস্থিত ছিলেন।

সিদ্ধান্তের বিষয়ে অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইশতিয়াক এম. সৈয়দ বলেন, হল পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হবে। যেসব শিক্ষার্থী শৃঙ্খলা ভঙ্গ করে হলে প্রবেশ করেছে, তাদের এই কাজের ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এছাড়া বিভিন্ন হলে যেসব শিক্ষার্থী বিদ্যুৎ ও পানির লাইন চালু করে অবস্থান করছে, তাদের ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনেরবিস্তারিত পড়ুন

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

‘প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে’ : অতিরিক্ত প্রেস সচিব

ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছেবিস্তারিত পড়ুন

  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী
  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ
  • সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য