রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নিহত বেড়ে ৭

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৭ রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় জড়িত রোহিঙ্গাদের গ্রেফতারে ক্যাম্প গুলোতে চলছে পুলিশের সাঁড়াশি অভিযান।

শুক্রবার ভোরে উখিয়ার ১৮ নং ক্যাম্পের ব্লক এইস ৫২ তে এ ঘটনা ঘটে। প্রথমে পুলিশ ৪ জন নিহত হওয়ার কথা জানালেও পরে ৭ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন ক্যাম্পে দায়িত্ব পালনরত ৮ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান।

নিহত রোহিঙ্গারা হলেন, ১) আজিজুল হক(২২), পিতা- নুরুল ইসলাম, ব্লক- এইচ/৫২, ২) ইব্রাহিম (১৭), পিতা-অজ্ঞাত, ক্যাম্প-১৮, ৩) মোঃ আমিন(৩০), পিতা- আবুল হোসেন, ব্লক-এইচ/৫২। ৪) মোঃ ইদ্রিস ৩২), পিতা- অজ্ঞাত, ৫) হাফেজ নুর হালিম (৪৫), পিতাঃ মোঃ নবী, ব্লকঃ এফ/২২ ক্যাম্প-১৮।

৬) মৌলভী হামিদুল্লাহ (৫০), পিতাঃ অজ্ঞাত, ক্যাম্প-১৮, ৭) নূর কায়সার(১৫), পিতা- নূর মোহাম্মদ, ব্লক-এইচ/৫০, ক্যাম্প-১৮।
এ ঘটনায় মুজিবুর রহমান নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বলেন, কি কারণে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ৭ জন নিহত হয়েছেন।

আরও ৭ জনকে আহত অবস্থা উখিয়া এমএসএফ হসপিটালে ভর্তি করা হয়েছে। অস্ত্রসহ একজনকে আমরা আটক করেছি। ঘটনায় জড়িত রোহিঙ্গাদের গ্রেফতারে ক্যাম্প গুলোতে চলছে পুলিশের সাঁড়াশি অভিযান। ঘটনার খবর পেয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান, তিনি ইতোমধ্যে ৬ টি মৃতদেহ নিয়ে ক্যাম্প থেকে উখিয়া থানায় উপস্থিত হয়েছেন।

আরও একটি মৃতদেহ ক্যাম্প থেকে থানায় আসার পথে। সেগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে ময়নাতদন্তের জন্য।

এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে ও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনায় আশপাশের গ্রামগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তবে কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়