রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে মেয়েকে নিয়ে থানায় স্বামী

পিরোজপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে মেয়েকে নিয়ে থানায় হাজির হয়েছেন ঘাতক স্বামী। পারিবারিক কলহের জেরে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার গভীর রাতে স্ত্রী তাহমিনা বেগমকে (৪৪) কুপিয়ে হত্যা করে শুক্রবার সকালে পিরোজপুর সদর থানায় হাজির হন স্বামী আব্দুস সত্তার (৫০)।

স্থানীয় সুত্রে জানা যায়, পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের বাসিন্দা মৃত জোনাব আলি শেখের ছেলে আব্দুস সত্তার শেখ।

আব্দুস সত্তার বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে না পেরে অনেকটা বিপর্যস্ত ছিল। এসব কারণে পরিবারের মধ্যে প্রায়ই কলোহ লেগে থাকতো। এর জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে আব্দুস সত্তার তার স্ত্রী তাহমিনাকে কুপিয়ে হত্যা করে। পরে শুক্রবার ভোরে আব্দুস সত্তার তার ছোট কন্যা সাদিয়া আক্তার (৬) কে সাথে নিয়ে পিরোজপুর সদর থানায় হাজির হয়ে স্ত্রীকে হত্যার কথা জানায়।

পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, পারিবারিক কলহের কারণে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে আব্দুস সত্তার নিজেই থানায় এসেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলছে। এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের