শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার নাভারণে জাতীয় সড়ক দিবস পালিত

“গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এই পতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষ্যে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন, ফরিদপুর এর পক্ষ থেকে যথাযথ ভাবে দিবসটি পালনের উদ্যোগের পরিপ্রেক্ষিতে শার্শার নাভারণে জন সচেতনতা মূলক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ ঘটিকায় নাভারণ ডিগ্রী কলেজে হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ এ.এস.এম. আসাদউজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, আলী আহম্মেদ হাসমী, সহকারী পুলিশ সুপার, যশোর হাইওয়ে সার্কেল।

বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক আমিনুর রহমান, আব্দুস সালাম, সাংবাদিক ইসমাইল হোসেন, উজ্জল হোসেন, সভাপতি, সি এন জি পরিচালনা কমিটি, উপজেলা যুবলীগ নেতা জাকির হোসেন সহ বিভিন্ন স্থরের ব্যাক্তিবর্গ।

আলোচনা সভায় দিবসটি সফল করার লক্ষ্যে জনসাধারণের উদ্দশ্যে নাভারণ হাইওয়ে পুলিশের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়। এ আহ্বানে সকলের উদ্দশ্যে বলা হয়, “মুজিব বর্ষের শপথ নিন, সড়ক দূর্ঘটনাকে বিদায় দিন”।

“প্রতিদিন হোক নিরাপদ দিন, সড়ক দূর্ঘটনা বিদায় দিন” এমনই নানা রকম সচেতনতা মূলক স্লোগান দিয়ে মানুষকে নিরাপদ সড়কে যানবাহন সহ পথ চলাচলের দিক নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও সারাদিন ব্যাপি নানা সচেতনতা মূলক মাইকিং হাইরোডে প্রচার করা হয় এবং লিফলেট প্রদান করা হয়।

উল্লেখ্য যে, নাভারণ হাইওয়ে থানার প্রসিকিউশন বিবরণী ও জরিমানা আদায় ২০২০ইং তারিখ হইতে ২১শে অক্টোবর ২০২১ পর্যন্ত সর্বমোট প্রসিকিউশন ১৬৭৫ টি এবং সর্বমোট জরিমানা আদায় হয় ৪৪,৬৩,০০০ টাকা।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ