শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৪ অক্টোবর দৈনিক আজকের বার্তা সহ একটি জাতীয় দৈনিক ও একাধিক অনলাইন নিউজ পোর্টালে ‘মঠবাড়িয়ায় চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন মঠবাড়িয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি মোঃ নাজমুল আহসান কবির।

প্রতিবাদ লিপিতে তিনি বলেন, আমার স্ত্রী চৌধুরী ফাতেমা কবির মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার। আমার স্ত্রীকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত।আমার স্ত্রী কোন সীজার করেন না। চিকিৎসায় নবজাতকের মৃত্যুর কোন প্রশ্নই আসে না।আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মূলত, ওই নিউজে উল্লেখিত ঘটনার দিন সোনিয়া আক্তার (২০) নামে অন্তঃসত্ত্বা এক নারী ডাঃ চৌধুরী ফাতেমা কবিরের নিকট পরামর্শের জন্য আসেন।আসার পর ওই রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পরামর্শ দেন ফাতেমা কবির। কিন্তু ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে স্হানীয় অন্য একটি ক্লিনিকে ভর্তি হয় এবং সেখানে তার সীজার হয়। সীজারিয়ান অপারেশনের পর মা সুস্থ থাকলেও নবজাতক শিশুটি কয়েক ঘন্টার মধ্যে মারা যায়। চৌধুরী ফাতেমা কবিরের ক্লিনিকে আদৌ কোন সিজারিয়ান অপারেশন করা হয় না। কাজেই ‘চিকিৎসার অবহেলায় নবজাতকের মৃত্যু’ শিরোনামে আমার স্ত্রী চৌধুরী ফাতেমা কবিরকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। একটি মহলের প্রতিহিংসায় প্রভাবিত হয়ে একটি স্বাভাবিক ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে হয়রানি করা হয়েছে।

মোঃ নাজমুল আহসান কবির
সভাপতি
মঠবাড়িয়া রিপোটার্স ক্লাব
মঠবাড়িয়া, পিরোজপুর।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার