কালিগঞ্জের কৃষ্ণনগরে নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিলেন সাফিয়া পারভীন ও রবিউল্যাহ বাহার


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টায় কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রির্টানিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের নিকট মনোনয়ন পত্র জমা দিলেন জাতীয় পার্টির মনোনিত চেয়ারম্যান প্রার্থী সাফিয়া পারভীন।
এসময় উপস্থিত ছিলেন প্রার্থীর মাতা কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহাবুবুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি আনারুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম সফু, মাস্টার রফিকুল ইসলাম রফিক, আজিবার রহমান কাগুচী প্রমুখ।
অন্যদিকে বিকাল ৪ টায় সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলেন জি, এম রবিউল্যাহ বাহার।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি, এম রবিউল্যাহ বাহার বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে কৃষ্ণনগর ইউনিয়নকে সন্ত্রাস, দূর্নীতি, দারিদ্র্য ও মাদক মুক্ত একটি আধুনিক পরিকল্পিত শিক্ষাবান্ধব মডেল ইউনিয়ন গড়ে তুলবো।
এসময় উপস্থিত ছিলেন মোঃ হযরত আলী মোড়ল, আনারুল কবীর হালু, হাফিজুর রহমান প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
কালিগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক
সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন


