শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে আলহাজ্ব নজরুল ইসলামের ৭০তম জন্মদিন উদযাপন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের
উদ্যোগে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলামের কেক কেটে জন্মদিন পালিত হয়েছে।

বুধবার(১৭ নভেম্বর ) বিকেল ৪ টায় রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিট এর কার্যালয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে ফুলেল শুভেচ্ছা ক্রেস্ট দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেয়া হয়। এসময় উপস্থিত সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ
নুরুল হক, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ হারুন উর রশিদ, শেখ আব্দুর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.শাহজাহান আলী প্রমুখ।

এসময় প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার এবং অনুসন্ধান
প্রশিক্ষণার্থী ৩০ জন যুব সদস্যদের সনদপত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক যুব প্রধান মো. রাশেদুজ্জামান রাশি, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও অফিস সহকারি মো. কামরুল ইসলাম সহ যুব সদস্যবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শেখ হারুন উর রশিদ।

একই রকম সংবাদ সমূহ

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত