শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দাখিল পরীক্ষার ২য় দিনে ৩৪ পরীক্ষার্থী অনুপস্থিত

কলারোয়ায় দাখিল পরীক্ষার ২য় দিন ৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(১৮ নভেম্বর) সকাল ১০ টা থেকে সকাল সাড়ে ১১ টা পর্যন্ত বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রে দাখিল পরীক্ষার ’হাদিস শরিফের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত পরীক্ষায় ৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত রয়েছেন। এর মধ্যে ছাত্র-১৪ জন ও ছাত্রী-২০ জন। উপজেলার ২৯টি মাদ্রাসা থেকে এ বছর (২০২১) দাখিল পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৫৩ জন।

এর মধ্যে ছাত্র-৩২৭ জন ও ছাত্রী-৩২৬ জন। পরীক্ষা কেন্দ্রে সরকারী প্রতিনিধি হিসাবে দায়িত্বে রয়েছেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা।

কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন সিংহলাল আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মোনায়েম হোসেন, সহকারী কেন্দ্র সচিব কুশোডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার মাও: আবু ইউছুপ আলী, পরীক্ষা পরিচালনা কমিটির কর্মকর্তা বুঝতলা আলিম মাদ্রাসার সহযোগী অধ্যাপক এটিএম রুহুল কুদ্দুছ, বোয়ালিয়া মাদ্রাসার সহকারী সুপার আলতাফ হোসেন সহ শিক্ষকবৃন্দ। আগামী ২১ নভেম্বর দাখিল পরীক্ষা শেষ হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ