বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামী সংসদ নির্বাচনে অর্ধেক আসনে ইভিএমে ভোট

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেক আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা সম্ভব। পুরোপুরি সম্ভব হবে না।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ কথা বলেন।

রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রসি (আরএফইডি) আয়োজিত বৈঠকে সিইসি তার পাঁচ বছর মেয়াদের নানা কর্মযজ্ঞের কথা তুলে ধরেন।

কে এম নূরুল হুদা, ইলেকট্রনিক ভোটিং মেশিন একটি ভালো বিষয়। এটাকে আপনারা এবানডন করবেন না। আমাদের বর্তমানে সক্ষমতা আছে, এতে ১৫০ আসনে আগামী নির্বাচন করা সম্ভব। লোকবল এবং মেশিন দুটোই আছে। প্রশিক্ষিত লোকবল আছে। সেই সক্ষমতা আমরা রেখে যাচ্ছি। কোনো সমস্যা হবে না। তবে সব আসনে ইভিএমে ভোট করা সম্ভব নয়।

সিইসি আগেও বলেছেন, বর্তমানে যে ইভিএম ব্যবহার হচ্ছে সেটি অনেক উন্নত মানের। বাইরে কোনো হ্যাক করা যায় না। কোনো রকমের কারচুপিও করা যায় না।

ইসির সংশ্লিষ্ট শাখা জানিয়েছে, নির্বাচন কমিশনের হাতে বর্তমানে ১ লাখ ৫৪ হাজার ইভিএম রয়েছে। সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র তৈরি করা হয় ৪০ হাজারের মতো। এ ক্ষেত্রে প্রতিকেন্দ্রে তিনটি ভোটকক্ষ ধরলেও মোপ ১ লাখ ২০ হাজার ইভিএমের প্রয়োজন পড়ে। আর ব্যাকআপ হিসেবে প্রয়োজন পড়ে আরও ৮০ হাজারের মতো ইভিএম। তাই ৩০০ আসনে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ইভিএম নেই।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী