বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের সবচেয়ে বেশি দূষিত বায়ু গাজীপুরে, কম মাদারীপুরে

দেশে সবচেয়ে বেশি দূষিত বায়ু গাজীপুর জেলায় এবং দূষণের মাত্রা সবচেয়ে কম মাদারীপুরে।

দেশের ৬৩টি জেলায় জরিপ পরিচালনা করে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমান অধ্যয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, জরিপ প্রতিবেদন অনুযায়ী বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা জেলা এবং তৃতীয় নারায়ণগঞ্জ। রাস্তা খোঁড়াখুঁড়ি, বিভিন্ন প্রকল্প, ইটভাটা, শিল্প-কারখানাসহ বিভিন্ন কারণে গাজীপুরে দূষণ সবচেয়ে বেশি।

এ কর্মকর্তা জানান, বায়ুদূষণের সহনীয় মাত্রা প্রতি ঘনমিটারে ৬৫ মাইক্রোগ্রাম। সেখানে গাজীপুরের বায়ুর মান প্রতি ঘনমিটারে ২৬৩ মাইক্রোগ্রাম। মাদারীপুরে এ মান ৪৯ মাইক্রোগ্রাম। মূলত মাদারীপুরে জলাশয়, নদী ও গাছপালার আধিক্যের কারণে বায়ুমান ভালো বলে উল্লেখ করা হয়েছে।

‘দেশব্যাপী ৬৪ জেলার বায়ুমান সমীক্ষা-২০২১’ শীর্ষক গবেষণার প্রতিবেদন তুলে ধরেন গবেষকদলটির প্রধান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) এক গবেষণায় এ তথ্য উঠে আসে।

ক্ষতিকারক পদার্থ বাতাসে মেশার ফলে বায়ুদূষণ হয়। বায়ুদূষণের ফলে স্বাস্থ্যের ক্ষতি হয়, পরিবেশ এবং সম্পদও নষ্ট হয়। এর ফলে বায়ুমণ্ডলে ওজোন স্তর পাতলা হয়ে যায়। শিল্প, যানবাহন, জনসংখ্যার বৃদ্ধি এবং নগরায়ণ বায়ুদূষণের কয়েকটি প্রধান কারণ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা