শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একুশের প্রথম প্রহরে সাতক্ষীরায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

একুশে প্রথম প্রহরে শ্রদ্ধার ফুলে ভরে যায় স্মৃতির মিনার। রক্তকমলে গাঁথা বর্ণমালার মালা, শিল্পীর আল্পনায় আঁকা রাজপথ আর প্রভাতফেরির গানে মুখরিত করে পালিত হয়েছে একুশের প্রথম প্রহর।
বায়ান্নর মহান ভাষা আন্দোলনে যে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিলো, সেই রাজপথে বর্ণমালার আল্পনায় ছড়িয়েছে-একুশ মানে মাথা নত না করার অবিনাশী চেতনা।

সাতক্ষীরার সর্বত্র মহান একুশের চেতনাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে রাজপথ থেকে শহীদ মিনার পর্যন্ত বর্ণে বর্ণে শোভা পায় বর্ণমালার বর্ণিল সাজ।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধায় স্মরণ করে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের জনগণ।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা-১ আসনের এমপি এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ পদস্থ কর্মকর্তাগণ, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, সাতক্ষীরা পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সাতক্ষীরা সাংবাদিক ঐক্য, সাতক্ষীরা প্রেসক্লাব, দৈনিক পত্রদূত, জেলা নাগরিক কমিটি, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, দৈনিক কালের চিত্র, দৈনিক দক্ষিণের মশাল, দৈনিক প্রথম আলো, সাতক্ষীরা সিভিল সার্জন অফিস, জেলা বিএনপি, জেলা জাতীয় পার্টি, জেলা ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পাটি, জেলা জাসদ, জেলা বাসদ, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, প্রজন্মলীগ, সৈনিকলীগ, মহিলা আওয়ামী লীগ, জেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, জেলা ছাত্রমৈত্রী, জেলা জাতীয় ছাত্রসমাজ, শহীদ স ম আলাউদ্দীন পরিবার, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ, সাতক্ষীরা কর্মাস কলেজ, সুন্দরবন সায়েন্স এন্ড বিজনেজ কলেজ, পিএন স্কুল এন্ড কলেজ, পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়, মর্নিংসান প্রি-ক্যাডেট স্কুল, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল, সড়ক ও জনপদ বিভাগ, এলজিইডি, ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারি ইউনিয়ন, সাতক্ষীরা উদীচী শিল্পগোষ্ঠী, লিনেট ফাইন আর্টস, রোটারী ক্লাব অব সাতক্ষীরা, বর্ণমালা একাডেমি, শিল্পকলা একাডেমি, গণশিল্পী সংস্থা, চেম্বার অব কমার্স, সদর উপজেলা পরিষদ, সাতক্ষীরা সদর থানা, পানি উন্নয়ন বোর্ড, কৃষি ব্যাংক, সনাক, ওয়ার্ল্ড ভিশন, জাতীয় শ্রমিক ফেডারেশন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জেলা মন্দির সমিতি, মহিলা পরিষদ, যুবমৈত্রী, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, নার্সিং ইনস্টিটিউট, ট্রাক-ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, আজাদী সংঘ, রবীন্দ্র সংগীত সম্মিলনী পরিষদসহ অর্ধ শতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস