শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নারীর সহিংসতা প্রতিরোধে বার্ষিক সংলাপ

শাহ জাহান আলী মিটন : সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নারীর সহিংসতা প্রতিরোধে বার্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে লিডার্স এর আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও এম্বাসী অব সুইডেন এর সহযোগিতায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) এর আওতায় “জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নারীর সহিংসতা প্রতিরোধে করণীয়” শীর্ষক বার্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক নাজমুন নাহার, চেয়ারম্যান গাবুরা ইউনিয়ন পরিষদ জি এম মাসুদুল আলম, চেয়ারম্যান বুড়ীগোয়ালিনী ইউনিয়ন পরিষদ হাজী মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা এডভোকেসী ফোরাম এর সদস্যবৃন্দ,শ্যামনগর উপজেলা জেন্ডার সমতা জলবায়ু জোটের সদস্যবৃন্দ, লিডার্স এর ডিরেক্টর ফিন্যান্স এন্ড অপারেশন পিন্টু কুমার দত্ত, প্রজেক্ট অফিসার সুলতা রানী সাহা , ফিনান্স এন্ড এডমিন অফিসার রিচার্ড হালদার প্রমুখ।

অনুষ্ঠানে গাবুরা ও বুড়ীগোয়ালিনী ইউনিয়ন -এর উপকারভোগীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সমস্যার কথা শুনেন এবং সমাধানের প্রতিশ্রুতি প্রদান করেন।

অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর সুব্রত অধিকারী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ