মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক বার্গারের দাম ২২ লাখ টাকা!

খাদ্যরসিকদের পছন্দের তালিকায় বার্গার একটি অন্যতম খাবার। তরুণ প্রজন্ম ছাড়াও সব বয়সির কাছেই মুখরোচক খাবার এ বার্গার। পশ্চিমা বিশ্ব ছাড়িয়ে বার্গারে কাবু এখন বাংলাদেশসহ অন্যান্য দেশও। কিন্তু একটা বার্গার খাওয়ার জন্য আপনি সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবেন? টাকার অঙ্কটা আর যাই হোক হাজারের ঘর অতিক্রম করবে না নিশ্চয়ই।

কিন্তু আপনি জানেন কি, বিশ্বের সবচেয়ে দামি বার্গারটির দাম কত? মার্কিন মুদ্রায় যা ২৫ হাজার ডলার। আর বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ লাখ টাকা। হ্যাঁ, ঠিকই পড়ছেন। যুক্তরাষ্ট্রের একটি বেসবল দলের পক্ষ থেকে তৈরি করা এ বার্গারের দাম আকাশ ছুঁয়েছে যেন।

আমেরিকার অন্যতম স্পোর্টস ডিসিপ্লিন বেসবল। আর এ খেলার বেশ পরিচিত একটি দল আটলান্টা ব্রেভস। সম্প্রতি ওয়াল্ড সিরিজ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতাকে কেন্দ্র করে তারা এ বিশেষ বার্গারটি বানিয়েছে ভক্তদের জন্য। যার নাম রাখা হয়েছে ‘ওয়াল্ড চ্যাম্পিয়ন বার্গার’। দলের স্মারক হিসেবে এ বার্গারটি বিক্রি করা হচ্ছে।

কিন্তু আপনার কৌতূহল হতেই পারে, কী দিয়ে বানানো এ বার্গার, যার দাম এত আকাশচু্ম্বী!
জানা গেছে, এ বার্গারে ওয়াগুর ২২৭ গ্রাম মাংস রয়েছে। ওয়াগু হচ্ছে জাপানি জাতের একটি গরু। যেটির মাংসকে বিশ্বের সবচেয়ে দামি গো মাংস হিসেবে বিবেচনা করা হয়।
সঙ্গে রয়েছে ব্রিয়শ নামক এক বিশেষ ধরনের পাউরুটি।
এ ছাড়াও এতে রয়েছে প্যান ফ্রায়েড ডিম, লবস্টারের ভাজা লেজ ও ফোয়া গ্রা নামক এক খাবার। এ ফোয়া গ্রা নামক খাবারটি ফ্রান্সে এক ধরনের বিশেষ হাঁসের কলিজা থেকে তৈরি হয়।
সঙ্গে রয়েছে হরেক রকমের চিজ ও সস।

সংবাদসূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।

একই রকম সংবাদ সমূহ

অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার যত বাড়ছে,বিস্তারিত পড়ুন

এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করাবিস্তারিত পড়ুন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুরবিস্তারিত পড়ুন

  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়