রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কিয়েভসহ বহু শহরে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়া

রুশ বাহিনী কিয়েভ ও এর আশপাশের বেশ কয়েকটি শহরে তাদের আক্রমণ জোরদার করেছে। শনিবার যুদ্ধের ৫২তম দিন নতুন করে তাদের আক্রমণাত্মক হামলার পরিমাণ অনেকটা বেড়েছে।

কৃষ্ণসাগরের যুদ্ধজাহাজ হারানোর কারণে এবং রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের ‘আগ্রাসনের’ কারণে ক্ষুব্ধ রাশিয়ার সামরিক কমান্ড ইউক্রেনের রাজধানীতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।

মস্কোর কর্মকর্তারা বলেছেন, তারা শুধু ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা করছে।

প্রকৃত অবস্থা যদিও ভিন্ন। প্রতিদিন হামলায় অসংখ্য বেসামরিক নাগরিক মারা যাচ্ছে। শনিবারও উত্তর-পূর্ব ইউক্রেনের শহর খারকিভের একটি আবাসিক এলাকায় রকেট হামলায় এক শিশুসহ কমপক্ষে ৯ জন মারা গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কিয়েভের ঠিক পাশের শহর ও গ্রাম থেকে রুশ সেনা পিছু হটার পর ইউক্রেনের কর্তৃপক্ষ ৯০০টিরও বেশি বেসামরিক মানুষের লাশ খুঁজে পাওয়ার কথা জানিয়েছে। নিহতদের বেশিরভাগকে গুলি করে হত্যা করা হয়েছে।

কিয়েভের দোনৎস্কি জেলায় হামলায় কী ধ্বংসাত্মক পরিস্থিতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি। রাজধানীর দক্ষিণ-পূর্ব প্রান্তে বিস্তৃত এই এলাকায় সোভিয়েত-শৈলীর অ্যাপার্টমেন্ট ব্লক, নতুন শপিং সেন্টার, বড়-বক্স, খুচরা দোকান, শিল্প এলাকা এবং রেলইয়ার্ড রয়েছে।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেছেন, দোনৎস্কিতে একটি সাঁজোয়া যানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

রুশ সামরিক বাহিনী এই সপ্তাহে রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়ার পর এটি ছিল কিয়েভ এলাকায় দ্বিতীয় হামলা। শুক্রবার আরেকটি ক্ষেপণাস্ত্র কেন্দ্রে আঘাত হানে।

রাশিয়ান ক্ষেপণাস্ত্রগুলো নতুন করে এমন সময় শহরটিতে আঘাত হানে যখন বাসিন্দারা নতুন করে নিজেদের বাড়িতে ফিরে আসছিল, বিদেশি দূতাবাসগুলো পুনরায় খোলার পরিকল্পনা চলছে এবং কিয়েভ থেকে রুশ সেনাদের প্রত্যাহারের পরে শহরের যুদ্ধপূর্ব অবস্থা ফিরে আসতে শুরু করে।

শনিবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়সহ দেশজুড়ে আটটি অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা ও গোলাবর্ষণের খবর পাওয়া যায়।

পশ্চিম ইউক্রেনের এলভিভের গভর্নর বেলারুশ থেকে উড্ডয়নকারী রাশিয়ান এসইউ-৩৫ দ্বারা এই অঞ্চলে বিমান হামলার কথা জানিয়েছেন।

রুশ সামরিক বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে গোলাবর্ষণ বাড়িয়েছে। শুক্রবারের হামলায় এ শহরের অনেক বেসামরিক মানুষ নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছে বলে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে।

খারকিভের মেয়র ইহোর তেরেখভ বলেছেন, শনিবারও এখানে হামলা হয়েছে। এদিনের হামলায় তিনজন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, বন্দর নগরী মারিওপোল অবরুদ্ধতা অব্যাহত রয়েছে, ক্রমে যা ভয়াবহ আকার ধারণ করছে।

সূত্র: সিএনএন।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশেবিস্তারিত পড়ুন

এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা

রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই শরীরে বাসা বাঁধছে নানা অসংক্রামক রোগ। ডায়াবেটিস,বিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী