মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এনআরবি কানেক্ট ডে’তে তারেক রহমানের বার্তা স্থান না পাওয়ায় প্রবাসীদের হতাশা

ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের নিয়ে আয়োজিত এনআরবি কানেক্ট ডেতে বিএনপি নেতাদের অংশগ্রহণ ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি সাড়া জাগালেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বক্তব্য স্থান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রবাসীদের নিয়ে নিউইয়র্কের বুকে এতো বড় আয়োজনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ূন কবিরসহ যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য থেকে আগত দলীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, পরিবেশবিদ, চিকিৎসাবিদ ও বিভিন্ন ক্ষেত্রের কৃতি ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সমাবেশটিতে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

ফ্লোরিডা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার জানিয়েছেন, অনুষ্ঠানে তারেক রহমানের পক্ষ থেকে একটি বার্তা বা শুভেচ্ছা বক্তব্য না থাকার বিষয়টি তাকে গভীরভাবে দুঃখিত করেছে।

তিনি বলেন, আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের বার্তা স্থান না পাওয়ায় আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। এটি ছিল একটি দুঃখজনক ব্যবস্থাপনা। এতো বড় আয়োজনে তারেক রহমানের একটি শুভেচ্ছা বক্তব্য‍্য থাকলে অনুষ্ঠানটি পূর্ণতা পেত।

ইমরানুল হক চাকলাদার আরও জানান, প্রবাসী নেতাকর্মীরা বরাবরের মতো দলীয় নেতৃত্বের প্রতি আস্থাশীল। তবে এ ধরনের ত্রুটি ভবিষ্যতে আর না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এ ধরনের ভুল অন্তবর্তী সরকারের চরম অ‍্যবস্থাপনা ফসল।

তিনি বলেন, আমাদের সকল সহযোদ্ধা, সহকর্মী ও সিনিয়র নেতাদের প্রতি আমার আহ্বান— ভবিষ্যতে যেন এমন ভুল আর না হয়। বিশেষ করে প্রবাসীদের ভোট কাস্টিং প্রক্রিয়া সফল করতে আমরা সবাইকে তারেক রহমানের নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এনআরবি কানেক্ট ডে’র পর প্রবাসী নেতাদের মধ্যে আলোচনায় উঠে আসে, বিএনপির আন্তর্জাতিক কর্মকাণ্ডে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের রাজনৈতিক অবদান ভবিষ্যতে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বড় ধরনের শক্তি হিসেবে কাজ করবে।

একই রকম সংবাদ সমূহ

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল

ইতালির মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার