বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রেনের অগ্রিম টিকিট: দ্বিতীয় দিনে কমলাপুরে দ্বিগুণ ভিড় বেড়েছে

আসন্ন রোজার ঈদ সামনে রেখে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরুর দ্বিতীয় দিন উপচেপড়া ভিড় দেখা গেছে ঢাকার কমলাপুর স্টেশনে। আজ রবিবার বিক্রি হচ্ছে ২৮ এপ্রিলের টিকিট। টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল আটটা থেকে। কমলাপুরে একযোগে ১৮টি কাউন্টার থেকে টিকিট বিক্রি চলছে।

এর মধ্যে দুটি নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা কাউন্টার রয়েছে। ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি প্রথম দিন গতকাল শনিবার (২৩ এপ্রিল) কমলাপুর রেলওয়ে স্টেশনে যে পরিমাণ ভিড় ছিল তার চেয়ে দ্বিগুণ ভিড় রয়েছে আজ।

এদিন ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন হাজারো যাত্রী। স্টেশনের টিকিট বিক্রির কাউন্টারের সামনে তিল ধারণের ঠাঁই নেই।

কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট কিনতে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, টিকিট প্রত্যাশীদের বেশিরভাগই সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের সদস্য। এদিকে অতিরিক্ত জনসমাগমের কারণে স্বাভাবিকের চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে স্টেশনের ভেতরে। গরম থেকে বাঁচতে টিকিটপ্রত্যাশীদের অনেককেই হাত পাখা ব্যবহার করতে দেখা গেছে। অনেকে শক্ত কাগজ দিয়েও সেই কাজটি চালিয়ে যাচ্ছেন।
দীর্ঘ সময় অপেক্ষা করলেও টিকিটের দেখা মিলেছে। অনেকে আবার চাহিদা অনুযায়ীও টিকিট পাচ্ছেন না। কাউন্টারে কেউ উঁকিঝুঁকি মারলেই টিকিট প্রত্যাশীরা চিৎকার-চেঁচামেচি শুরু করে দিচ্ছেন।

রেলওয়ে সূত্র জানায়, ‘টিকিট যার ভ্রমণ তার’ নিশ্চিত করতে যাত্রীদের এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি কাউন্টারে দেখিয়ে টিকিট কিনতে হচ্ছে। যাত্রীর চাপ কমাতে ঢাকা শহরের পাঁচটি কেন্দ্রে টিকিট বিক্রি করা হচ্ছে।

কমলাপুর, ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা ক্যান্টনমেন্ট ও ফুলবাড়িয়ায় (পুরাতন রেলওয়ে স্টেশন) টিকিট বিক্রি করা হবে। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। ঈদের অগ্রিম বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না। এবার ২৮ এপ্রিলের টিকিট দেওয়া হবে আজ ২৪ এপ্রিল (রবিবার), এভাবে ২৯ এপ্রিলের টিকিট ২৫ এপ্রিল (সোমবার), ৩০ এপ্রিলের টিকিট ২৬ এপ্রিল (মঙ্গলবার) এবং ১ মে এরর টিকিট ২৭ এপ্রিল (বুধবার) বিক্রি করা হবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা