বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউক্রেনের সমরাস্ত্র দিয়ে ইউক্রেনকেই ঘায়েল!

ইউক্রেনীয় সেনাবাহিনীর জব্দ করা ট্যাংক, যানবাহনসহ অন্যান্য সমরাস্ত্র আবার কিয়েভের বিরুদ্ধেই যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। এ জন্য যুদ্ধক্ষেত্রের খুব কাছেই তারা স্থাপন করেছে অত্যাধুনিক রিপেয়ার শপ।

দুই মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনের এক হাজারেরও বেশি ট্যাংক অকার্যকর ও ধ্বংস করে দেওয়ার দাবি মস্কোর। আর রাশিয়ার ৭৭৩টি ট্যাংক ধ্বংসের পাল্টা দাবি ইউক্রেনের। খবর বিবিসির।

গত ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর ধ্বংস হয়েছে উভয় পক্ষের শত শত ট্যাংকসহ অন্যান্য সমরাস্ত্র। ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ হওয়ায় দুপক্ষই একই ধরনের সামরিক সরঞ্জাম ব্যবহার করছে। ফলে যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর ক্ষতিগ্রস্ত ট্যাংকসহ অন্যান্য সামরিক যান জব্দ করে সেগুলোকে মেরামতের পর আবার কিয়েভের বিরুদ্ধেই ব্যবহার করছে রুশ বাহিনী।

এ জন্য যুদ্ধক্ষেত্রের খুব কাছেই স্থাপন করেছে নতুন রিপেয়ার ওয়ার্কশপ। ক্ষতিগ্রস্ত সমরযানগুলোকে উদ্ধার করে প্রথমে এই রিপেয়ার শপে নেওয়া হচ্ছে। মেরামতের পর তা পাঠানো হচ্ছে দোনেৎস্ক ও লুহানস্কের মস্কোপন্থি বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের কাছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত এসব ওয়ার্কশপে কাজ করতে পাঠানো হয়েছে দক্ষ টেকনিশিয়ানদের। একটি বিটিআর-৮০ সাঁজোয়াযানের ইঞ্জিন প্রতিস্থাপন করতে টেকনিশিয়ানদের সময় লাগছে আট ঘণ্টার মতো। প্রাথমিকভাবে এই ওয়ার্কশপ রুশ সামরিক সরঞ্জাম মেরামতের জন্য স্থাপিত হলেও আপাতত জব্দ করা ইউক্রেনীয় সামরিক সরঞ্জামই মেরামত হচ্ছে সেখানে।

গত মার্চের শেষের দিকে ইউক্রেনের গোয়েন্দা বিভাগও দাবি করেছিল যে, তাদের ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম পুনরুদ্ধারের পর আবারও ব্যবহার উপযোগী করে তোলার কাজ শুরু করেছে রুশ বাহিনী।

এদিকে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত রাশিয়ার ৭৭৩টি ট্যাংকসহ দুই হাজারের বেশি সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে কিয়েভ। আর ইউক্রেনের এক হাজারের বেশি ট্যাংকসহ অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে মস্কো।

তবে উভয়পক্ষের দাবি পাল্টা দাবিতে এটা পরিষ্কার যে, দুই মাসেরও বেশি সময় ধরা চলা এই যুদ্ধে শত শত ট্যাংকসহ অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে ভয়াবহ বন্যায় বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেনবিস্তারিত পড়ুন

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩

নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৫বিস্তারিত পড়ুন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটির ক্ষেত্রে শিক্ষাকেই অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবেবিস্তারিত পড়ুন

  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল