বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশ্রয়ণ-২ প্রকল্পের ৩২ হাজার ৯০৪টি বাড়ি হস্তান্তর উদ্বোধন

জাতির পিতার আদর্শ নিয়েই কাজ করা হচ্ছে, আর ছিন্নমূল মানুষের ভাগ্য পরিবর্তন করাই এ সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপে বাড়ি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

সরকারপ্রধান বলেন, অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার বিষয়টি অব্যাহত থাকবে। সারাদেশে প্রায় ৮ লাখ মানুষ ছিন্নমূল, তারা সবাই পর্যায়ক্রমে ঘর পাবেন। মানুষ ঘর পাওয়ার পর তাদের মুখের হাসিই সবচেয়ে খুশির বিষয়। মানুষ যেন মানুষের মতো বাঁচতে পারে সেটিই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তর-পরবর্তী সময়ে যারা ক্ষমতায় ছিল তারা ব্যস্ত ছিল নিজের আখের গোছাতে। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারাই ছিল শাসনভারে। ওই সময় মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

তিনি বলেন, বাংলাদেশ আদর্শের পথ হারিয়ে ফেলে পঁচাত্তরের পর। বিজয়ের আদর্শ ধ্বংস করে পাকিস্তানি ভাবধারায় গড়ে তোলার অপচেষ্টা করেছিল অবৈধ সরকারগুলো।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে শহীদের রক্ত বৃথা যেতে পারে না। সব ষড়যন্ত্র ব্যর্থ করে এগিয়ে যাচ্ছে দেশ।

এর আগে রোববার (২৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব (পিএমও) মো. তোফাজ্জেল হোসেন মিয়া পিএমওতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, সরকার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪টি বাড়ি হস্তান্তর করবেন।

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পোড়াদিয়া আশ্রয়ণ প্রকল্প, বরগুনা জেলার বরগুনা সদর উপজেলার খেজুরতলা আশ্রয়ণ প্রকল্প, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি আশ্রয়ণ প্রকল্প এবং চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার হাজীগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্প রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা