সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিকতার মাধ্যমে সত্যকে তুলে ধরতে হবে : মাওলানা মাহ্দী

প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, ইসলামী চিন্তাবিদ এবং দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মাওলানা মোস্তফা কামাল মাহ্দী বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সকল প্রকার কাজে সত্য যেমন আছে, মিথ্যা ও থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদেরকে অবশ্যই সত্যকে ধারণ করতে হবে এবং প্রতিষ্ঠা করতে হবে। সাংবাদিকতার মাধ্যমে সত্যকে তুলে ধরতে হবে। গতকাল বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে দেশগ্রাম মিডিয়া সেন্টার কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে মাওলানা মাহ্দী উপরোক্ত কথাগুলো বলেন । তিনি তার সভাপতির বক্তব্যে পবিত্র কুরআনের সূরা আলাকের ১-৫ নম্বর আয়াতের উপর বক্তব্য রাখেন।

বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিক শাহাবুদ্দিন শিহাব এর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওয়ায়েজ ও বিজ্ঞানভিত্তিক আলোচক পীরজাদা আল্লামা খন্দকার মুহাম্মদ শহীদুল হক নাঙ্গলকোটী‌।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির আজীবন সদস্য প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ নাজমুল আহসান, বিশিষ্ট সমাজসেবক এবং দেশগ্রাম মিডিয়া সেন্টারের সহকারী সম্পাদক লোকমান হেকিম, সাহিত্যিক এবং সংগঠক মজিবুর রহমান বকুল, জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক কেন্দ্রীয় নেতা বেলাল উদ্দিন ভূঁইয়া, হাতিরঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী গরিবের বন্ধু শেখ জনতা ফারুক, নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় সদস্য এইচ এম রফিকুল ইসলাম কামাল ( ভিপি কামাল), জাতীয ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য সাহিদুল ইসলাম সাকিল এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফোরকান মিয়া।

সংবাদদাতাদের মধ্য থেকে বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ রিপোর্টার সিনথিয়া জারা এবং সহ-সম্পাদক প্রভাষক মারুফ হোসেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি রাইস গ্লোবাল লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু , দেশগ্রাম এর সিনিয়র স্টাফ রিপোর্টার বাহাউদ্দিন বাপ্পি এবং যুগ্ম -বার্তা সম্পাদক সুজন হাসান শর্তের সার্বিক সহযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান, দেশগ্রাম এর ক্রাইম রিপোর্টার কাজী মোহাম্মদ ইউসুফ আলী, রিয়াদ মীর, সংবাদদাতা নিগমানন্দ রায়, মোহাম্মদ হানিফ মিয়া। দোয়া মোনাজাত পরিচালনায় ছিলেন নয়াপল্টনে সাদিক মডেল মাদরাসার হেফজ বিভাগের প্রধান হাফেজ হুমায়ূন কবির।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর