শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সৌদিআরবের সঙ্গে মিল রেখে দেশের কিছু জায়গায় ঈদ উদ্‌যাপিত

সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে মিল রেখে সোমবার (০২ মে) দেশের কিছু কিছু জায়গায় উদ্‌যাপিত হয়েছে ঈদুল ফিতর।

রাজধানী পান্থপথে একটি কনভেনশন সেন্টারে, চাঁদপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, মৌলভীবাজার ও বরিশালের কয়েকটি স্থানে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।

জাতীয়ভাবে বাংলাদেশে ঈদুল ফিতর মঙ্গলবার (৩ মে) নির্ধারিত হলেও দেশের কিছু জায়গায় সোমবার (০২ মে) উদ্‌যাপিত হয়েছে ঈদ।

বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের কয়েকটি ইসলামিক দেশের সঙ্গে মিল রেখে দেশের মুসলিম সম্প্রদায়ের একটি অংশ ঈদ জামাতে অংশ নেন।

সোমবার রাজধানীর পান্থপথের একটি কনভেনশন সেন্টারে শিশু ও নারীসহ মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ। এ ঈদ উদ্‌যাপনে অংশ নেন দেশে অবস্থানরত বিদেশি মুসলিমরাও।

নামাজ পড়তে আসা কয়েকজন জানান, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো; সারা পৃথিবীতে ঈদ হচ্ছে সে হিসেবে আমরাও পালন করছি। এর আগেও ঈদ পালন করেছি।

এক পৃথিবী, একটিই চাঁদ; তাই সারা বিশ্বে ঈদও হওয়া উচিত একই দিনে এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা।

জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক ড. এম শমশের আলী বলেন, আমাদের চাঁদ একটা, মানব জাতি একটা, সেজন্য কোরআন শরিফ ইউনিভার্সেল কথা বলেছেন। সুতরাং চাঁদ দেখা হয়ে গেলেই মাস তো শুরু হয়ে গেল।

এদিকে চাঁদপুর, মুন্সীগঞ্জ, দিনাজপুর, মৌলভীবাজার ও বরিশালের অল্প কিছু জায়গায় ঈদের নামাজ আদায় করা হয়।

দেশের মধ্যেই ভিন্ন দিনে ঈদ পালন নিয়ে ইসলামী চিন্তাবিদদের মধ্যে রয়েছে মতপাথর্ক্য।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা