শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেলা পর্যায়ে ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলাও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা
পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০২২ বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল বালিকা অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মে) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে
যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার
মো. খালিদ জাহাঙ্গীর কল্লোল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা পর্যায়ের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা’র অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন,
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী আকতার হোসেন,
ইকবল কবির খান বাপ্পি, শেখ হেদায়েতুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার
সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, জেলা ক্রীড়া সংস্থার মহিলা সদস্য শিমুন শামস্, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, সদর
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, সহকারি কৃষি অফিসার কিরন্ময় সরকার প্রমুখ।
সাতক্ষীরায় জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০২২ বালক (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলায় মুখো-মুখি হয়
কালিগঞ্জ উপজেলা দল বনাম শ্যামনগর উপজেলা দল।

খেলায় কালিগঞ্জ উপজেলা দলকে ৬-০ গোলে পরাজিত করে শ্যামনগর উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল বালিকা অনুর্দ্ধ-১৭ এর ফাইনাল খেলায় কলারোয়া উপজেলা দলকে ৫-০ গোলে হারিয়ে সাতক্ষীরা সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফুটবল খেলায় রেফারী ছিলেন রাহুল, সহকারি এনামুজ্জামান জনি। এসময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়