শনিবার, জুন ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভাইয়ের রেখে যাওয়া পিস্তলে ,গ্রেপ্তার হলেন বোন

পুলিশ একটি পিস্তলসহ ফরিদা খাতুন নামের এক স্বামী পরিত্যক্তা নারীকে গ্রেপ্তার করেছে।

সোমবার (৩০ মে) ভোর তিনটার দিকে সাতক্ষীরা সদরের আবাদের হাটখোলা নামকস্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফরিদা খাতুন (৪২) সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাটের ফজর আলী মিস্ত্রীর মেয়ে।

স্থানীয়রা জানান, স্বামী পরিত্যক্ত ফরিদা তার ছেলে ফারুককে নিয়ে আবাদের হাটখোলায় ভাই মুনসুরের হোটেলে কাজ করে জীবিকা নির্বাহ করে। তবে ফরিদার ভাই বাঘ মোস্তফা ২০১৩-১৪ সালে জামায়াতের রাজনীতি করার কারণে অস্ত্র ব্যবহার করতো। পরবর্তীতে সে নিজেকে বাঁচাতে ক্ষমতাসীন দলের পক্ষ নিয়ে ২০১৬ সালে এলাকায় তান্ডব চালায়। বর্তমানে সে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবীর জানান, বসতঘরের খাটের নীচে মাটিতে অস্ত্র পুতে রাখা আছে এমন খবরের ভিত্তিতে সোমবার ভোর তিনটার দিকে উপপরিদর্শক আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশ আবাদের হাটখোলায় ফজর আলী মিস্ত্রীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ফরিদা খাতুনের ঘরের খাটের নীচে মাটির মধ্যে লুকিয়ে রাখা একটি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ফরিদাকে।

পুলিশের জিজ্ঞাসাবাদে ফরিদা খাতুন জানায় যে, তার ঘর থেকে উদ্ধার হওয়া পিস্তল তার ভাই বাঘ মোস্তফা তার খাটের নীচে মাটির মধ্যে পলিথিন মুড়িয়ে রেখে যায়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, অস্ত্রসহ ফরিদা খাতুনকে গ্রেপ্তারের ঘটনায় উপপরিদর্শক আরিফ হোসেন বাদি হয়ে সোমবার অস্ত্র আইনে মামলা দায়ের করবেন। ফরিদাকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতে পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন

মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষের জন্য জেলা, উপজেলা এবং ইউনিয়নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

সাতক্ষীরা সদরের ব্যাংদাহ বাজারে মেয়াদোত্তীর্ণ এবং অবৈধ যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে প্রাথমিক শিক্ষা পরিবারের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর হাইস্কুলে সচেতনতামূলক সেমিনার
  • সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়
  • ​সাতক্ষীরায় ‘জব ফেয়ার ২০২৬’ : কর্মসংস্থানের খোঁজে প্রস্তুতি
  • সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময়
  • সাতক্ষীরা পেশা ভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন
  • সাতক্ষীরায় স্কুলছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষকে গণপিটুনি, পুলিশে হস্তান্তর
  • সাতক্ষীরার বৈচনায় দুই সন্তানের জননীর মৃত্যু নিয়ে চলছে গুঞ্জন
  • স্ক্রিপ্টিস্ফিয়ারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
  • সাংবাদিক আনিছুর রহমানের অসুস্থ মাকে দেখতে হাসপাতালে সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ
  • সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের দীর্ঘ লাইন
  • সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু