বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৮ জুন থেকে বেসরকারি পর্যায়ের হজযাত্রীদের ফ্লাইট

৮ জুন রাত থেকে শুরু হবে বেসরকারি পর্যায়ের হজযাত্রীদের ফ্লাইট। ইতোমধ্যে ৩ হাজার ৩৩৯ জন বেসরকারি হজযাত্রীর ভিসাও হয়ে গেছে। আর সরকারি ২ হাজার ৬৮৩ যাত্রীর ভিসা সম্পন্ন।

মঙ্গলবার (৭ জুন) আশকোনা হজ ক্যাম্পে যাত্রা পূর্ব সব কার্যক্রম সম্পন্ন করেছেন যাত্রীরা। ভিসা নিয়ে জটিলতা না থাকায় নির্বিঘ্ন হজযাত্রার প্রত্যাশা হজ অফিসের আর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট হাবও।

ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্য আগামী ৮ জুন ছেড়ে যাবে দুটি ফ্লাইট। একটি সরকারি অন্যটি বেসরকারি হজযাত্রীদের।

মঙ্গলবার সকাল থেকে এসব হজযাত্রী সম্পন্ন করেন যাত্রা পূর্ববর্তী সব কাজ। ইতোমধ্যে ভিসাও হাতে পেয়েছেন ৮ ও ৯ জুনের হজযাত্রীরা। প্রাথমিক রিপোর্টসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে ফ্লাইটের অপেক্ষায় তারা।

এক হজযাত্রী বলেন, এবারে সরকারের যে সিস্টেম তাতে আমরা খুব খুশি এবং খুব সুন্দরভাবে সব কাজ সম্পন্ন করতে পেরেছি।

আরেক হজযাত্রী বলেন, এবারের হজযাত্রার ব্যবস্থাপনা অন্যবারের থেকে ভালো লেগেছে।

একই সঙ্গে করোনা পরীক্ষা ও মেডিকেল কার্যক্রমও সম্পন্ন হচ্ছে আশকোনা হজ ক্যাম্পে। এখানে ভিড় কম থাকায় সন্তুষ্ট হজযাত্রীরা।

ইতোমধ্যে ৩ হাজার ৩৩৯ জন বেসরকারি হজযাত্রীর ভিসা হয়ে গেছে, প্রস্তুত আছে ২ হাজার ৬৮৩ জন সরকারি হজযাত্রীর ভিসা প্রস্তুত। ভিসা জটিলতা না থাকায়, নির্বিঘ্ন হজ যাত্রার প্রত্যাশা হজ অফিসের। সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট হাবও।

আশকোনা হজ ক্যাম্পের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, আজকে ৪০৫ জন হজ যাত্রী নিয়ে ফ্লাইটটি সকাল নয়টায় গেছে। মক্কায় আমাদের এখন সব যাত্রী এখন অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া সামনের যেদিনগুলো আছে আমাদের সব ফ্লাইট যথাসময়ে যাবে এ ধরনের ভিসা আমাদের হাতে আছে।

হাবের সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, সামনের ৮,৯,১০,১১,১২,১৩ তারিখে নিরবচ্ছিন্নভাবে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী এবং সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা একসঙ্গে সৌদি আরবে যাবেন।

এবার হজযাত্রী পরিবহনে সরকারি বেসরকারি মিলে ১৩৮টি ফ্লাইট পরিচালিত হবে।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী