শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১ জুলাই থেকে পোস্তগোলা ব্রিজে টোল নয়, দিতে হবে শুধু এক্সপ্রেসওয়ের

আগামী ১ জুলাই থেকে পোস্তগোলা-ধলেশ্বরী-আড়িয়াল খাঁ সেতুতে টোল দিতে হবে না, শুধু ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের জন্য টোল দিতে হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন।

বুধবার (২৯ জুন) এ তথ্য জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ম্যানুয়ালি টোল আদায়ের কারণে সবসময় টোলপ্লাজায় গেটে জটলা লেগে থাকতো পোস্তগোলা ব্রিজে। নতুন করে এক্সপ্রেসওয়ের টোল নেওয়া হবে। এ কারণে এ রুটে অন্যান্য সেতুতেও টোল থাকবে না।’

প্রকৌশলী সবুজ উদ্দিন বলেন, ১ জুলাই থেকে পোস্তগোলা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুতেও টোল দিতে হবে না। শুধু ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে টোল দিতে হবে। এ ৫৫ কিলোমিটার সড়কে চলাচলের জন্য ট্রাকে সাড়ে পাঁচশ, প্রাইভেটকারে ১৩৭ টাকা ও বাসের জন্য ৪৯৫ টাকা নেবে সড়ক বিভাগ।

উল্লেখ্য, পোস্তগোলা ব্রিজে আলাদা করে আর টোল দিতে হবে না। আগামী ১ জুলাই থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে হাইকোর্টকে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। পদ্মা সেতু ঘিরে টোল হবে ঢাকা-মাওয়া এক্সপ্রেসয়েতে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ জুন) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত প্রতিবেদন এফিডেভিট আকারে দাখিল করা হবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান বলেন, টেন্ডারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও পোস্তগোলা ব্রিজ থেকে টোল আদায় করা হচ্ছিল। এ কারণে রাষ্ট্রপক্ষ থেকে টোল আদায় বন্ধে হাইকোর্টে আবেদন করা হয়।

এর প্রেক্ষিতে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে ১ জুলাই থেকে পোস্তগোলা ব্রিজের জন্য আলাদা করে টোল দিতে হবে না। শুধু এক্সপ্রেস হাইওয়ের জন্য টোল দিতে হবে।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী