সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাত কলেজের ভর্তি পরীক্ষায় ১৫ শতাংশ অনুপস্থিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তির পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন শুক্রবার (১২ আগস্ট) বিজ্ঞান অনুষদের পরীক্ষা হয়। এ পরীক্ষায় ১৫ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেননি।

শুক্রবার (১২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ।

তিনি বলেন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রায় শতকরা ৮৫ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। অনুপস্থিত ছিলেন ১৫ শতাংশ পরীক্ষার্থী। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভর্তি পরীক্ষা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি।

এর আগে বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা হয়। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মোট ১৪টি কেন্দ্রে।

সাত কলেজের কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রগুলো হলো গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (পুরোনো হোম ইকনোমিকস কলেজ), আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল এবং ভিকারুননিসার স্কুলে একটি ও কলেজে একটি কেন্দ্রে পরীক্ষা হয়।

এবার বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৩৯ হাজার ৫১৭ জন শিক্ষার্থী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় এক মতবিনিময়বিস্তারিত পড়ুন

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারি প্রাথমিকবিস্তারিত পড়ুন

  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়
  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন