সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং

কোর্সের মেয়াদ কমানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর, প্রতিবাদ আইডিবির

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর থেকে কমিয়ে তিন বছর করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ‘অভিভাবকদের খরচ কমাতে’ এ কোর্সের মেয়াদ এক বছর কমিয়ে আনা উচিত বলে জানিয়েছেন মন্ত্রী।

কোর্সের মেয়াদ কমানো নিয়ে শিক্ষামন্ত্রীর এমন ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ (আইডিইবি)।

শুক্রবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ প্রতিবাদ জানায়।

এতে বলা হয়, শুক্রবার (১২ আগস্ট) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রচলিত চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছরে রূপান্তরের ঘোষণা দিয়েছেন। এক্ষেত্রে তিনি অভিভাবকদের অর্থ সাশ্রয়ের খোঁড়া যুক্তি দেখিয়েছেন।

‘বহু পরীক্ষা-নিরীক্ষা ও স্টাডির পর ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের চালু করা চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছরে নামিয়ে আনার কথা বলে কারিগরি শিক্ষার প্রতি শিক্ষামন্ত্রী চরম অবজ্ঞা, অবহেলার পরিচয় দিয়েছেন। আইডিইবি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার প্রায় একই সময়ে তিন বছরের স্নাতক কোর্স চার বছরে বৃদ্ধি করেছে। পাস কোর্সকে দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করেছে। এসব কোর্সের লাখ লাখ শিক্ষার্থীর অভিভাবকদের অর্থ সাশ্রয়ে ওইসব কোর্সের মেয়াদ একবছর কমানোর কথা কেন তিনি বললেন না? অন্যদিকে দেশে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ও ডিগ্রি কৃষি কোর্সকে চার বছর থেকে কমিয়ে কেন তিন বছর করার কথা বললেন না।

শিক্ষামন্ত্রী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছরে কমিয়ে আনার মাধ্যমে দেশের মধ্যমস্তরের প্রকৌশল শিক্ষাকে ধ্বংস করে কার স্বার্থরক্ষা করতে চাচ্ছেন, তা জাতি জানতে চায়। নাকি দেশের পাঁচ লাখের বেশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও সাড়ে চার লাখের বেশি পলিটেকনিক শিক্ষার্থীদের রাজপথে নামিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিব্রত করতে চান’ প্রশ্ন রেখেছে আইডিইবি।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে এমন ষড়যন্ত্র না করার জন্য ও শিক্ষামন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলা হয়, ‘গত ১০ বছর ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে চরম শিক্ষক স্বল্পতা, ল্যাব-ওয়ার্কশপ সমস্যা, শিক্ষক-কর্মচারীদের সমস্যা সমাধানে এবং শিক্ষার মান উন্নয়নে মনোনিবেশ করার আহ্বান জানাচ্ছি’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় এক মতবিনিময়বিস্তারিত পড়ুন

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারি প্রাথমিকবিস্তারিত পড়ুন

  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়
  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন