বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেয়া হবে ১৭ হাজার শিক্ষক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধি সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগস্টের শেষ সপ্তাহে সংশোধিত নিয়োগ বিধি প্রকাশ করা হবে এবং পরের দিনই সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তবে বিধি সংশোধন প্রক্রিয়া শেষ না হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হচ্ছে। সংশোধিত বিধিতে নারী কোটা ও পোষ্য কোটা বাতিলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। মন্ত্রণালয় ইতোমধ্যে খসড়া বিধিমালা অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তর, বিভাগ, জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগবিধিতেও আসছে পরিবর্তন। এসব প্রতিষ্ঠানে অনেক পদেই পদোন্নতি হতো না, সেখানেও পদোন্নতির সুযোগ রাখা হচ্ছে নতুন চাকরিবিধিতে।

সংশোধিত নিয়োগ বিধিমালা চূড়ান্তের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক পদে প্রায় ১৭ হাজার পদে শিক্ষক নিয়োগ দেওয়ারও প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে সহকারী শিক্ষক (সংগীত) পদে ২ হাজার ৫৮৩ ও সহকারী শিক্ষক (শরীর চর্চা) পদে ২ হাজার ৫৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, সংশোধিত নিয়োগ বিধিতে ৯৩ শতাংশ প্রার্থীকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এর বাইরে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা ও ১ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সবশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৫টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৩৬৫ জন। শিক্ষক আছেন ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন। তাদের মধ্যে পুরুষ শিক্ষক ১ লাখ ২৭ হাজার ৩৯ জন এবং নারী শিক্ষক ২ লাখ ৩৫ হাজার ৬৭০ জন।

একই রকম সংবাদ সমূহ

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি