বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির শোভনালীতে উন্নয়ন সংস্থার আয়োজনে যুব দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি : উন্নয়ন সংস্থার আয়োজনে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ১নং শোভনালী ইউনিয়নে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস- ২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯.৩০টায় উন্নয়ন সংস্থার আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর আর্থিক সহযোগিতায় সমৃদ্ধি শাখা অফিস কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে স্থানীয় সড়ক প্রদিক্ষণ শেষে সমৃদ্ধি শাখা অফিস হলরুমে অংশগ্রহণকারীরা সকলে একত্রিত হয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস সম্পর্কে এক দীর্ঘ আলোচনায় মিলিত হন।
সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. জাবের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাখা ব্যবস্থাপক মো. শাহরিয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পিপিইপিপি-ইইউ প্রকল্পের টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) মো. সাইদুর রহমান, সহকারী শাখা ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল-মামুন, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মো. নাজমুল হুসাইন, পিপিইপিপি-ইইউ প্রকল্পের এসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) আবু কায়েস সোহান, সমৃদ্ধি শিক্ষক, স্বাস্থ্য পরিদর্শক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমৃদ্ধি কর্মসূচির উন্নয়নে যুব সমাজ সদস্যবৃন্দ প্রমুখ। এ সময় যুবরা নিজেদের পরিবর্তনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিজেদের ভূমিকা রাখতে চান বলে দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন