শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ওইদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, তবে যানজট এড়াতে পরীক্ষা এক ঘণ্টা পেছানো হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) পরীক্ষা সংক্রান্ত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এ বছর এসএসসি পরীক্ষা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত হওয়ার কথা থাকলেও সার্বিক দিক বিবেচনা করে যানজট এড়াতে তা পিছিয়ে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এতে করে সবার সুবিধা হবে।

তিনি বলেন, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। সারাদেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে মোট ২৯ হাজার ৫৯১টি বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নয়টি সাধারণ বোর্ডের আওতায় ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী ২ হাজার ২৪৭টি কেন্দ্রে ও দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন শিক্ষার্থী ৭১৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এছাড়া কারিগরি বোর্ডের আওতায় এসএসসি (ভোকেশনাল) ও দালিখ (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী রয়েছে। মোট ৮২৮টি কেন্দ্রে ২ হাজার ৮১৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। দেশের বাইরে ৮টি দেশে ৩৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

তিনি বলেন, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। কেউ দেরি করলে তার কারণ গেটে রেজিস্ট্রার খাতায় উল্লেখ করে তারপর প্রবেশ করতে দিতে হবে। সে তথ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। পরীক্ষা কেন্দ্রের মধ্যে কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না। শুধু কেন্দ্রসচিব বাটন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা আয়োজন করতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্নের সেটকোড ঘোষণা করা হবে। সে অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সরকরি কর্মকর্তার উপস্থিতিতে কেন্দ্রসচিব ও পলিশ কর্মকতার স্বাক্ষরে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে।

মন্ত্রী আরও বলেন, কোনো প্রতিষ্ঠানের শিক্ষক বা প্রতিষ্ঠানের প্রধান পাবলিক পরীক্ষায় বেআইনি কোনো কাজ করলে সে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে কেন্দ্র বাতিল করা হবে। দোষী শিক্ষক ও কর্মচারীদের সাকররি শিক্ষা প্রতিষ্ঠান হলে চাকরি হতে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্রবস্থা গ্রহণ করতে হবে। এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাদের এমপিওভুক্ত বাতিল করাসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ১৯ জুন। তবে সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় ১৭ জুন এসএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরে ১৫ সেপ্টেম্বর পরীক্ষা শুরুর নতুন তারিখ নির্ধারণ করা হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও প্রশ্নফাঁস এড়াতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বছর সারাদেশে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ হাজার ৫৯১টি। মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হকবিস্তারিত পড়ুন

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক

সরকারি হাসপাতালগুলোতে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের জন্য ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জারিবিস্তারিত পড়ুন

  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়
  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব