শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে রোকেয়া মোসলেমের তালা’র বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময়

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন -০১ সদস্য পদপ্রার্থী রোকেয়া মোসলেম উদ্দীনের পক্ষে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়ায় মুক্তিযুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতা প্রয়াত মোসলেম উদ্দীনের সহধর্মিনী রোকেয়া মোসলেম উদ্দীন পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে বসে সমার্থকদের সাথে নিয়ে সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ শেষে জনপ্রতিনিধিদের মাঝে উপস্থিত হয়ে মতবিনিময় করেছেন।

তিনি মুক্তিযুদ্ধের চেতনায় লালিত সম্মানিত ভোটারদের কাছে আগামী জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন-০১ সদস্য পদে পুনঃরায় তার পক্ষে রায় দিয়ে সংশ্লিষ্ট এলাকায় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবেদন জানান। তিনি সংশ্লিষ্ট আসনের বঙ্গবন্ধুর সৈনিক তথা আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতা- কর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে জয়ী করার আহবান জানান।

সোমবার পৃথকভাবে তালা উপজেলার ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া ও কুমিরা ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সহ ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেন।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনদ কুমার, প্রার্থীর সফরসঙ্গী কলারোয়া উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মাস্টার আঃ হাই, কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান সহ সকল ইউপির মহিলা ও সাধারন সদস্যবৃন্দ। সভায় উপস্থিত সকল জনপ্রতিনিধিগণ স্বতর্স্ফুতার সাথে প্রয়াত বীরমুক্তিযোদ্ধার স্ত্রী রোকেয়া মোসলেম উদ্দীনকে পুনঃরায় নির্বাচিত করার জন্য ঐক্যমত পোষণ করে দোয়া প্রার্থনা করেন।

প্রসঙ্গতঃ প্রার্থী রোকেয়া মোসলেম উদ্দীন গত কয়েকমাস আগে ডান পায়ে মারত্মাক আঘাত প্রাপ্ত হয়ে প্লাস্টার করে দীর্ঘদিন চিকিৎসকের পরামর্শে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে ওঠেন। এরই মাঝে হঠাৎ গত রবিবার ( ৪ সেপ্টেম্বর) সকারে তিনি আবারও আঘাতপ্রাপ্ত পাযের সেই স্থানে মারাত্মক আঘাত পেয়ে পুনঃরায় অসুস্থ হয়ে ডাক্তারের পরামর্শে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা