শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি সদর বাজারে স্থায়ী হাটের দাবীতে গণসমাবেশ

আশাশুনি সদর বাজার রক্ষা ও বাজার সংলগ্ন পতিত সরকারি সম্পত্তি হাটবাজারের জন্য বন্দোবস্তের দাবীতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে আশাশুনি বাজার সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আশাশুনি এলাকাবাসীর আয়োজনে আশাশুনি নাগরিক সমাজের সিনিয়র সহ-সভাপতি জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন।

সাংবাদিক এম এম সাহেব আলির সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সাবেক সদস্য মহিতুর রহমান, আশাশুনি নাগরিক সমাজের সাধারণ সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবাল, বাজার বণিক সমিতির উপদেষ্টা বেলাল হোসেন, আওয়ামীলীগ নেতা আছাদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাহেব আলী, জাপা নেতা আজাদ হোসেন টুটুল, বাজার বণিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম লিংকন, সাধারণ সস্পাদক জাহিদুল ইসলাম বাবু, অর্থ সম্পাদক জাবিউল ইসলাম প্রমুখ। বক্তাগণ বলেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে টেকসই বেড়ী বাঁধ নির্মান সকলের দাবী, যা বাস্তবায়নে আমাদের কোন বিরোধ নেই। কিন্তু বাজারকে ধ্বংস করে, দোকান পাট অফিস, ব্যাংক বীমা, স্কুল, মসজিদ, বাসাবাড়ি উচ্ছেদ করে বাঁধ নির্মানের পরিকল্পনা হটকারিতা।

আমাদের দাবী সিএস ম্যাপ অনুযায়ী প্রকৃত নদীর মাঝ বরাবর খনন কাজ ও বেড়ীর পাশে বাঁধ নির্মান করা হলে কোন ক্ষতি হবেনা। বরং সবকিছু রক্ষা পাবে এবং নদী তার পুরনো জৌলুস ফিরে পাবে। অন্যদিকে বাজার সংলগ্ন সরকারি খাস সম্পত্তি হাট বাজার হিসাবে ব্যবহৃত হয়ে আসছে।

উক্ত জায়গা ছাড়া হাট বাজারের জন্য উপযুক্ত কোন জায়গা নেই। যেখানে কাঁচা বাজার বসে থাকে। এখানে জেলা পরিষদের ৫৬ শতক, গুতিয়াখালী নদীর ১.১০ একর, সরকারি খাস সম্পত্তি ১.০০ একর ও পানি উন্নয়ন বোর্ডের ৩.২ একর জমি রয়েছে। তাছাড়া অতিরিক্ত জমিসহ প্রায় ৭.০০ একর জমি ওয়াপদা কর্তৃপক্ষ দখল করে রেখেছে। এলাকাবাসীর সংগত দাবী ওয়াপদা কর্ত্যৃপক্ষ তাদের বৈধ ৩.২ একর জমি দখলে রাখুক। বাকী জমি ছেড়ে দিলে সেখানে হাটাবাাজর সহ নানা জরুরী কাজে ব্যবহার করা যাবে।

এখানের জমি হাট বাজারের জন্য বন্দোবস্ত পেতে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। উক্ত জমি জনগণের স্বার্থে বন্দোবস্ত দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে বক্তাগণ পাউবো’র কাছে বাজারের স্বার্থে তাদের সম্পত্তি রিজিউম করার জন্য দাবী জানান হয়। এছাড়া মূল উপজেলা সড়কে অন্য ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করায় সকল যানবাহন, হাসপাতালের এ্যাম্বুলেন্সসহ উপজেলায় আগত জন সাধারণ চলাচলে নানা প্রতিবন্ধকতায় পড়ে থাকেন। ফলে বাজারটি এখন চরম দুর্গতির মধ্যে রয়েছে।

বিষয়টি বিচক্ষণতার সাথে বিবেচনায় নিয়ে বাজার ও উপজেলা সদর শহরকে রক্ষার্থে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য মাননীয় এমপি, ডিসি মহোদয়সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত