শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কামালনগর কবরস্থানের জমি ক্রয়ের জন্য সম্মানিত ইমাম, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে পরামর্শ সভা

সাতক্ষীরার কামালনগর কবরস্থানের জমি ক্রয়ের জন্য
সম্মানিত ইমাম, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার’র কনফারেন্স রুমে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র আহবানে ও সভাপতিত্বে পরামর্শ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম প্রমুখ।

এসময় সম্মানিত ইমামদের মধ্যে দিক।নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সুলতানপুর বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল খালেক, সিএন্ডবি জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম, ইমাম মাওলানা মাহমুদুল হাসান, সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম মুফতি সাইফুল্লাহ, মুফতি নুরুল্লাহ, কামালনগর ডিপ বায়তুন নাজাত জামে মসজিদের
পেশ ইমাম মুফতি আমির হোসেন প্রমুখ।

পরামর্শ সভায় জনপ্রতিনিধি হিসেবে।বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ শফিক-উদ-দৌলা সাগর, শেখ আনোয়ার
হোসেন মিলন, মো. কায়ছারুজ্জামান হিমেল, শফিকুল আলম বাবু, মারুফ হাসান ও আইনুল ইসলাম নান্টা প্রমুখ। শুভাকাঙ্খী হিসেবে বক্তব্য রাখেন জেলা
দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান
রাসেল, জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, পৌর আওয়ামী লীগ নেতা মো. কামরুল ইসলাম প্রমুখ।
কামালনগর কবরস্থানের জমি ক্রয়ের জন্য আয়োজিত পরামর্শ সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।

এছাড়াও সমাজের বিত্তবানসহ সকলের প্রতি কবরস্থানের জন্য জমি ক্রয়ের অর্থ দানের এগিয়ে আসার আহবান
জানানো হয় এবং সেই সাথে সকল ইমামদের মাধ্যমে মসজিদে জুমআ নামাজসহ বিভিন্ন ওয়াক্তীয় নামাজে রশিদের মাধ্যমে অর্থ দানের জন্য মুসুল্লীদের জানানোর
আহবান জানানোর উদ্যোগ গ্রহণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুলতানপুর বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল খালেক। এসময় বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কামালনগর গোরস্থান জামে মসজিদের ইমান
মাওলানা ইয়াছিন আলম খান।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস