Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার

কলকাতার ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানির ঘটনায় হোটেলটির মূল মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। শনিবার (২২ আগস্ট) বেহালার ডায়মন্ড হারবার রোড এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার মধ্যরাতে পাঁচতলা ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ওই মর্মান্তিক ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে দুজন ভারতীয় এবং সাতজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এই দুর্ঘটনার পর থেকেই হোটেলটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা ও বৈধতাবিস্তারিত পড়ুন
অ্যাডমিরাল হলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকালে বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এর আগে গত ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন খোন্দকার মিসবাহ উল আজীম। সে সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এম জে আরিফ বেগের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীবিস্তারিত পড়ুন
শাহজালালে ৭ কেজি কুশ জব্দ, গ্রেফতার ভারতীয় নাগরিক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭ কেজি ১৮০ গ্রাম কুশ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসব ঘটনায় এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হলেও আরও দুই ভারতীয় নাগরিক মাদক রেখে পালিয়ে যান। ডিএনসি জানায়, শনিবার (২২ আগস্ট) বিকেলে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেলে অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক হুসাইন আব্দুল কাদের শেখকে (৪৮) গ্রেফতার করা হয়। তার ট্রাভেল ট্রলি ব্যাগে কাপড়ের নিচে কৌশলে লুকানো অবস্থায় ৩ কেজি কুশ জব্দ করাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি

সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিককে মেহেরপুরে বদলি করা হয়েছে। তাঁর বদলির খবরে সাতক্ষীরা জেলা এবং বিশেষ করে তালা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সাতক্ষীরা জেলা পরিষদের দায়িত্ব পালনকালে রাকেশ মল্লিককে ঘিরে বিভিন্ন সময়ে নানা অভিযোগ ও বিতর্কের সৃষ্টি হয়। বিশেষ করে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, অনুমোদন ও সেবা গ্রহণকে কেন্দ্র করে একাধিক ব্যক্তি ও ঠিকাদারের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তবে এসববিস্তারিত পড়ুন
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় এ নির্দেশ দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান। তিনি জানান, সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবংবিস্তারিত পড়ুন
কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য মতবিনিময় করেছেন। শনিবার সন্ধ্যায় ওসির আহবানে কলারোয়া প্রেসক্লাবের সাংবাদিকগণ ওসির কক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় মিলিত হন। সৌজন্য মতবিনিময়কালে থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু কলারোয়ার সকল ভালো কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সেই সাথে কলারোয়ার মাদক, ইভটিজিংসহ সন্ত্রাসী কর্মকা- ও বিশৃঙ্খলা রোধে থানা পুলিশের কঠোর অবস্থান থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি শহরের যানজটবিস্তারিত পড়ুন
কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন

কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিনের সভাপতিত্বে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিশদ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার কলারোয়া হাইস্কুল মার্কেটে অনুষ্ঠিত এ সভায় সার্বিক বিষয়ে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা বাফুফে সদস্য সাইফুল ইসলাম বাবু, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, ক্রীড়া সংগঠকবিস্তারিত পড়ুন
জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা পদত্যাগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।’ অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক আরেকটিবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী

নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, তাড়াহুড়া করে নয়- জাতীয় স্বার্থের ভিত্তিতে আলোচনায় অগ্রগতি হলে উপযুক্ত সময়ে ভারত সফর করা হবে। শনিবার (২২ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহিদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায় সরকার। তবে কোনো দেশের সঙ্গেই বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয়। ভারত সফরের বিষয়ে জানতেবিস্তারিত পড়ুন
মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে

বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের ছয় মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করা হয়েছে। এ দফায় মন্ত্রিসভায় নতুন করে স্থান পেয়েছেন চারজন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। পাশাপাশি একজন প্রতিমন্ত্রীকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এবং আরও একজন মন্ত্রীর দপ্তর পুনর্বিন্যাস করা হয়েছে। রদবদলের পর মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া রয়েছেন ২৭ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এ ছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় কয়েকজন প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন

