সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

জালনোটের প্রচলন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় সোনালী ব্যাংক পিএলসি, সাতক্ষীরা শাখার নিজস্ব ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক পিএলসি, সাতক্ষীরা শাখার আয়োজনে এবং সাতক্ষীরা সদর উপজেলার সকল তফসিলি ব্যাংকের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, সাতক্ষীরার ডেপুটি জেনারেলবিস্তারিত পড়ুন

স্বদেশ’র আয়োজনে

সাতক্ষীরায় বিদ্যালয় নাট্যদল (বিনাদ) সদস্যদের আন্ত:জেলা কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল (বিনাদ) সদস্যদের জেলা পর্যায়ে আন্ত:জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC) ও ইউরোপিও ইউনিয়ন এর সহায়তায় নাগরিকতা; সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীনে Engage Now প্রকল্পটি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে ২৪ ও ২৫ জুলাই ২০২৬ তারিখ শুক্রবার ও শনিবার স্বদেশ অফিস হলরুমে বিদ্যালয় নাট্যদল (বিনাদ)বিস্তারিত পড়ুন

তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার তালায় পাখিমারা টিআরএম বিলের ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ফসলের ক্ষতিপূরণের বকেয়া ৪৮ কোটি টাকা পরিশোধ এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে তালা উপজেলার পাখিমারা টিআরএম বালিয়া বটতলায় পাখিমারা টিআরএম বিল অধিবাসী ও বিল কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিল কমিটির সভাপতি আব্দুল আলিম। অনুষ্ঠান পরিচালনা করেন বিল কমিটির সাধারণ সম্পাদক রাশেদ সানা। মানববন্ধনে বক্তব্য দেন খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস. এম.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘেরের কারণে শতশত পরিবার পানিবন্দি

সাতক্ষীরা সদরের লাবসায় অপরিকল্পিত মৎস্য ঘের করার কারনে স্থায়ী জলাবদ্ধায় শতশত পরিবারের কয়েক হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে এবং অপরিকল্পিত মৎস্য ঘের করার কারনে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা, তালতলা, কৈখালী, গোপিনাথপুর, বিনেরপোতা, খেজুরডাঙ্গা, রাজনগর, মথুরাপুর, দেবনগর, নলকুড়া সহ লাবসা ইউনিয়নের শতশত পরিবারের কয়েক হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে তালতলা ঈদগাহ মোড় থেকে কৈখালী মাদ্রাসা পর্যন্ত রাস্তা, মাগুরাবিস্তারিত পড়ুন

বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই প্রকৃত সাংবাদিকতা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না। বরং বস্তুনিষ্ঠ সত্য ও ডেটাভিত্তিক তথ্যের ওপর ভিত্তি করেই প্রকৃত সাংবাদিকতা পরিচালিত হয়। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালেটিকস (দায়রা) আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬’ এর একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন। ‘দক্ষিণ এশিয়ার গণমাধ্যম কি ভিন্ন ভিন্ন রূপে একই ধরনের হুমকির সম্মুখীন হয়?’ শীর্ষক এ প্যানেলবিস্তারিত পড়ুন

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা বলছেন বিএনপির সিনিয়র নেতারা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন নাম আলোচনায় এলেও বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলছে—দলীয় নেতৃত্ব থেকেই রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ার পক্ষে অবস্থান তাদের। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনার পর। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বর্তমান সংবিধান সংশোধিত না হওয়ায়বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে যা বললেন মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামীতে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন বিএনপির দলীয় নাকি বাইরের কেউ, তা নির্ধারণ করা হবে দলের নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে। সংবিধান ও প্রয়োজনীয় আইন মেনে দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ৩৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

হাসিনার ইচ্ছা পূরণে অপচয় ৪৪ কোটি টাকা

আ. লীগ আমলে ৫০০ টাকার চারা গাছের দাম ধরা হয়েছে ১ লাখ!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে নতুন করে সামনে এসেছে চাঞ্চল্যকর আর্থিক অনিয়মের অভিযোগ। আ. লীগ আমলে মাত্র ৫০০ টাকার চারা গাছের মূল্য দেখানো হয়েছে ১ লাখ টাকা, আর এমন অভিযোগ ঘিরেই ফের আলোচনায় এসেছে ‘আরেক বালিশ-কাণ্ড’। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকার ব্যয়, অতিরিক্ত বিল পরিশোধ এবং ভেরিয়েশনের নামে ব্যাপক অনিয়মের তথ্য উঠে এসেছে। এসব ব্যয়কে এখন পোস্ট-ফ্যাক্টো অনুমোদনের মাধ্যমেবিস্তারিত পড়ুন

ব্যবসা-বান্ধব পরিবেশ বাস্তবায়নে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি বলেন, ‘অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময় পরবর্তী প্রধান এই চালিকাশক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার ইতোমধ্যে ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে।’ শনিবার সকালে রাজধানীর নভোথিয়েটারে দেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাবিস্তারিত পড়ুন

পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, এ নিয়ে দলের উচ্চপার্যায় সিদ্ধান্ত নেবেনে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর শেরে বাংলা নগর জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত ১২ প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক দলের পদত্যাগকৃত রাষ্ট্রপতির বিচারের দাবির বিষয়টিও দলীয় সিদ্ধান্ত বলেও জানান তিনি। নতুন নিয়োগ প্রাপ্ত চেয়ারম্যানবিস্তারিত পড়ুন