Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেশীয় প্রযুক্তির ইলেক্ট্রিক ভেহিক্যাল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তিতে তৈরি ইলেক্ট্রিক ভেহিক্যাল (ইভি) চালিয়ে দেখেছেন। এ সময় তিনি নির্মাতাদের প্রশংসা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। শনিবার সকালে তিনি রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনা বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি কয়েকটি ইভি পরিদর্শন করেন। এ সময় তিনি একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) ও একটি কাভার্ড ভ্যান নিজে চালিয়ে দেখেন। নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জানানো হয়, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের প্রথম ইলেক্ট্রিক ভেহিক্যাল নির্মাতা। গাড়িগুলোবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালের ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুরে তিনি এ কার্যক্রম উদ্বোধন করেন। এর মাধ্যমে দীর্ঘ ৪৭ বছর পর ময়মনসিংহের ত্রিশালের ঐতিহাসিক দরিরামপুর ধরার খাল (বৈলর খাল) পুনঃখননের কার্যক্রম শুরু হলো। ১৯৭৯ সালে খালটি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে খনন করেছিলেন। খাল পুনঃখনন উদ্বোধন শেষে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন। ত্রিশাল দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩,বিস্তারিত পড়ুন
ঈদুল আজহার আগে
পশ্চিমবঙ্গে গরু-বাছুর জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা বহাল কলকাতা হাইকোর্টের

ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গে ষাঁড়, বলদ, গরু, বাছুর ও মহিষ জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে গরু কোরবানি ঈদুল আজহার অংশ নয় এবং ইসলামে এটি ধর্মীয়ভাবে বাধ্যতামূলকও নয় বলে জানিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পল ও বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চ। শুক্রবার (২২ মে) দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এর আগে, একাধিক জনস্বার্থ মামলায় রাজ্যের আদেশ বাতিল করতে এবং অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে বলাবিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল

পশ্চিমবঙ্গে আসন্ন ঈদুল আজহাকে ঘিরে গরু ও মহিষ কোরবানিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পশু জবাই সংক্রান্ত সরকারি বিধিনিষেধ ও ধর্মীয় নেতাদের আহ্বানের পর রাজ্যে গবাদি পশু কেনাবেচা কার্যত বন্ধ হয়ে গেছে বলে খামারি ও ব্যবসায়ীরা জানিয়েছেন। মুসলিম ধর্মীয় নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন নিয়মের কারণে কোরবানির প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে এবং প্রশাসনিক হয়রানির ঝুঁকি তৈরি হয়েছে। এর ফলে বাজারে গরু কেনাবেচা কমে গেছে। গত ১৩ মে জারি করা পশু জবাই সংক্রান্তবিস্তারিত পড়ুন
হামের প্রাদুর্ভাবের জন্য দোষীদের বিচার পরে, আগে চিকিৎসা: স্বাস্থ্যমন্ত্রী

সারা দেশে হামের প্রাদুর্ভাবের জন্য পূর্ববর্তী সরকারের গাফিলতিকে দায়ী হলেও এ মুহূর্তে দোষীদের বিচারের আওতায় আনার চেয়ে আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করাকেই সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৩ মে) সচিবালয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) আয়োজিত স্বাস্থ্য সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগের সরকারের গাফিলতির কারণেই সারা দেশে হামের প্রাদুর্ভাব ঘটেছে।বিস্তারিত পড়ুন
ফের গ্রেপ্তার সাবেক বিচারপতি খায়রুল হক

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার খোবাইব হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ৩ টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। গত ১৬ মে আবেদনটি করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. ইব্রাহিম খলিল। সংশ্লিষ্ট থানার প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। আদালত সূত্রে জানা যায়, আজ বেলা ১১ টা ২০ এরবিস্তারিত পড়ুন
যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

যশোরের শার্শায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলম গাজী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) রাতে উপজেলার সরুপদাহ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলম গাজী সরুপদাহ গ্রামের জহুর গাজীর ছেলে। পুলিশ ও শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে অভিযুক্ত আলম গাজী ওই শিশুটিকে কাটিভাজা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির জামাকাপড় খুলে তাকে যৌনবিস্তারিত পড়ুন
রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে পবিত্র ঈদুল ফিতরের আগেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার, (২৩ মে) তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘রমিসা হত্যা মামলার চার্জশিট যতদ্রুত সম্ভব আমরা দাখিল করে মামলার নিষ্পত্তি করবো। রামিসার ডিএনএ আসতে ৭২ ঘণ্টার বেশি সময় লাগবে না।’ তিনি বলেন, ‘ডিএনএ টেস্ট না করেবিস্তারিত পড়ুন
বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

বন্ধ হয়ে যাওয়া কারখানা পুনরায় চালুর লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ, বেসরকারি খাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিই এ উদ্যোগের মূল লক্ষ্য। শনিবার (২৩ মে) ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে গভর্নর ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, এই প্যাকেজের আওতায় মোট ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ৪১ হাজারবিস্তারিত পড়ুন
চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কোরবানির পশুর বাজারকে কেন্দ্র করে চোরাই পথে দেশে গরু প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার (২৩ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পশুর হাটে অনিয়ম প্রতিরোধে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। পাশাপাশি জাল টাকা প্রতিরোধে প্রয়োজনীয় মেশিন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। আগামী ২৮ মে পবিত্র ঈদুলবিস্তারিত পড়ুন

