Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লিভার সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কারিনার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে কায়সার হামিদ লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়েবিস্তারিত পড়ুন
জাতিসংঘে হরমুজ নিয়ে মার্কিন প্রস্তাব, ভেটো চীনের!

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগে উত্থাপিত একটি খসড়া প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে চীন। জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী রাষ্ট্রদূত ফু চং এই প্রস্তাবের বিষয়বস্তু এবং টাইমিং বা সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে একে সম্পূর্ণ অনুপযুক্ত বলে বর্ণনা করেছেন। তিনি সাফ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে এই ধরনের কোনো প্রস্তাব পাস করা সংকটের সমাধানে বিন্দুমাত্র সহায়ক হবে না। কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, খসড়া প্রস্তাবটি যদি শেষ পর্যন্ত নিরাপত্তা পরিষদেবিস্তারিত পড়ুন
চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনর্খনন কার্যক্রমসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার পর সড়ক পথে তিনি গুলশানের বাসা থেকে রওনা দেন। এ সফরে তিনি দুটি খালের পুনর্খনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

যশোরের মনিরামপুর উপজেলায় বিদ্যুৎ চালিত মেশিনে ধান ঝাঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুনছুর আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ৭টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের সালামতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনছুর আলী ওই গ্রামের মৃত রাহাতজান আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য মোঃ ফজলুর রহমান জানান, মুনছুর আলী ও স্ত্রী ভোর থেকে নিজ বাড়ির উঠানে বিদ্যুৎ চালিত ধান ঝাড়া মেশিনে ধান ঝাঁড়ছিলেন। এ সময় মেশিনটি বৈদ্যুতায়িত হলে মুনছুরবিস্তারিত পড়ুন
মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের মনিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৫ মে) যশোর জেলা জামায়াতে ইসলামীর অফিসে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুল এ তালিকা প্রকাশ করেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যেসব ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে তারা হলেন- ১ নম্বর রোহিতা ইউনিয়নে মাওলানা দেলাওয়ার হোসাইন, ২ নম্বর কাশিমনগর ইউনিয়নে এড. তাজউদ্দিন আহমদ,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় আগাম জাতের হাইব্রিড মুখিকচুর চাষ

সাতক্ষীরার কলারোয়ায় আগাম জাতের হাইব্রিড মুখিকচু চাষ করেছেন চাষীরা। বর্তমানে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মুখিকচু চাষীরা। উপজেলার ঝাপাঘাট গ্রামের বাবুর আলী গত বছর নিজের সাড়ে চার বিঘা জমিতে উচ্চ ফলনশীল মুখিকচু চাষ করেন। গত বছর বেশি দাম না পাওয়ায় খুব বেশি লাভ বান না হলেও এবছর লাভের আশায় আবারও হাইব্রিড জাতের মুখিকচু চাষ করেছেন। ঝাপাঘাট গ্রামের রেজাউল ইসলাম, হাফিজুল ইসলাম জানান গত বছর তারা আগাম মুখিকচু চাষ করে লাভবান হন।বিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গে মুসলমান নির্যাতনের প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল-সমাবেশ

ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, মসজিদে অগ্নিসংযোগ ও মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) জুমার নামাজ শেষে কলারোয়া উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, আইম্মায়ে মাসাজিদ ও সর্বস্তরের মুসল্লিদের ব্যানারে আয়োজিত এ মিছিলে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি কলারোয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণবিস্তারিত পড়ুন
ভারতে মুসলিম নি*র্যাতনের প্রতিবাদে তালায় বিশাল বি*ক্ষোভ মিছিল

সাতক্ষীরার তালায় শুক্রবার জুমার নামাজের পর ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদের আয়োজনে পুরাতন ফুটবল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে বিপুলসংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন এলাকায় উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক মুসলিম নারী-পুরুষের ওপর নির্যাতন, হত্যা,বিস্তারিত পড়ুন
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ

জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। বৃহস্পতিবার (১৪ মে) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এতে স্বাক্ষর করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এ সময়েবিস্তারিত পড়ুন
আন্দোলনের নামে চাপে রাখা হয়েছিল অন্তর্বর্তী সরকারকে

আন্দোলনের নামে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টারা। আন্দোলনের জন্যেই অন্তর্বর্তী সরকার সঠিক ভাবে কাজ করতে পারেননি বলে জানিয়েছেন তারা। এক বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন সাবেক উপদেষ্টা ফরিদা আখতার এবং সালেহ উদ্দিন আহমেদ। ফরিদা আখতার বলেন, অনেক সময় আমরা সচিবালয়ে দেখতাম ৫টা বেজে গেছে কিন্তু বের হতে পারছি না। কারন নিচে আন্দোলন হচ্ছে। এখন সবার আন্দোলন কি মিটমাট হয়ে গেছে? ওইটা অন্তর্বর্তীবিস্তারিত পড়ুন

