Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিম। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৮টায় শাংরি লা থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান পুত্রজায়ায় প্রধানমন্ত্রী কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবন এসে পৌঁছান সকাল ৯টায়। প্রথমেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। এরপর লালগালিচায়বিস্তারিত পড়ুন
বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত

বাংলাদেশ ও নেপালের সঙ্গে বাণিজ্য এবং যাত্রী চলাচল আরও সহজ করতে পশ্চিমবঙ্গে নতুন করে ৭ থেকে ৮টি আন্তর্জাতিক স্থলবন্দর গড়ে তোলার পরিকল্পনা করছে ভারত। দেশটির ভূমি বন্দর কর্তৃপক্ষ (এলপিএআই) এই প্রকল্প বাস্তবায়ন করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ভূমি বন্দর কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত এলাকায় নতুন স্থলবন্দর নির্মাণের সম্ভাবনা যাচাই করছে। বর্তমানে রাজ্যটিতে ভারতের একমাত্র পূর্ণাঙ্গ স্থলবন্দর হলো পেট্রাপোল, যাবিস্তারিত পড়ুন
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার তার পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) এ লক্ষ্যে তিনি রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। পদত্যাগপত্রে বদিউজ্জামান তপাদার উল্লেখ করে বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর একই বছরের আগস্ট মাসে তাকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তার নাম প্রস্তাবকারী ও সুপারিশকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আরওবিস্তারিত পড়ুন
বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের

গণহত্যার বিচারের ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ তুলেছে ১১ দলীয় জোট। এর প্রতিবাদে মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে তারা। সোমবার (২২ জুন) সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন মঙ্গলবার (২৩ জুন) বিকালে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ ডেকেছে ১১ দলীয় জোট। যেখানে উপস্থিত থাকবেনবিস্তারিত পড়ুন
আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন

বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে ১৯৩০ সালে। অথচ আর্জেন্টিনার জার্সিতে ১৮৯৩ লেখা কেন? এই প্রশ্ন এখন অনেক ফুটবলপ্রেমীর মনে। চলুন জেনে নেওয়া যাক এর পেছনের মূল ইতিহাস। জার্সিতে মুদ্রিত ‘১৮৯৩’ মূলত একটি সাল, যা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) প্রতিষ্ঠার বছরকে নির্দেশ করে। নিজেদের ফুটবলের আদি ইতিহাস ও ঐতিহ্যকে সম্মান জানাতেই জার্সিতে এই সালটি যুক্ত করা হয়েছে। স্কটিশ শিক্ষক ও ক্রীড়াবিদ আলেকজান্ডার ওয়াটসন হাটন ১৮৯৩ সালে ‘আর্জেন্টাইন অ্যাসোসিয়েশন ফুটবল লিগ’ প্রতিষ্ঠা করেন। তাকেবিস্তারিত পড়ুন
মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, আইনের সীমার মধ্যে থেকে আটকে পড়া বাংলাদেশিদের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। রোববার (২১ জুন) প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় দুই হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন কারণে আটক রয়েছেন।বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুরে পৌঁছেছেন। রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে কুয়ালালামপুরে পৌঁছান তিনি। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া দেওয়া হয় গার্ড অব অনার। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময়ে দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশবিস্তারিত পড়ুন
খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনা মহানগর পুলিশের অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২১ জুন) সকালে নগরীর সোনাডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি দল সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে বয়রা বাসস্ট্যান্ড সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ মাদক বহন করা হচ্ছে এমনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল

পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সংগঠন ‘সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’ তাদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। “মানুষ, বৃক্ষের মতো আনত হও, হও সবুজ”—এই মূলমন্ত্রকে ধারণ করে সংগঠনটি তার লক্ষ্য ও কার্যক্রমকে আরও বেগবান করার উদ্যোগ নিয়েছে। নতুন এই কমিটিতে সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উদীয়মান সাংবাদিক ও সমাজকর্মী মোঃ হাফিজুল ইসলাম। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও পরিবেশমূলক কাজে তার দীর্ঘদিনের অংশগ্রহণ সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। কমিটির নেতৃত্বে যারা রয়েছেন:সংগঠনটিরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) নতুন সদস্যদের সাথে মতবিনিময় সভা ও কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২১ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব শিরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুলকে কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ইউপি সদস্য মোঃ আব্দুলবিস্তারিত পড়ুন

