Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত
প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত চীন সফরে কী হতে পারে, তা জানতে তৎপর হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ। এই কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমকর্মীরা আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সরাসরি রাজনৈতিক মন্তব্য নাবিস্তারিত পড়ুন
নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক দৃঢ় এবং ভালো বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নেতানিয়াহুকে ‘মানসিকভাবে সুস্থ’ রাখতে মাঝেমধ্যে তাকে কঠোর অবস্থান নিতে হয় বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার (১৯ জুন) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সাংবাদিক মার্ক কাপুটোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জবাব দেন, আমাদের সম্পর্ক ভালো এবং মজবুত। কিন্তু তাকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য মাঝেমধ্যেবিস্তারিত পড়ুন
টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী আগস্ট মাসে টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সামনে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট বুধবার এই উৎসবের সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে সপ্তাহান্তের দুই দিনের ছুটি মিলিয়ে মাঝখানের একদিনের ব্যবধানে এই দীর্ঘ অবকাশের সম্ভাবনা দেখা দিয়েছে। ঘোষিত তালিকা অনুযায়ী, ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.)-এর নির্ধারিত ছুটি। এরপর ২৮ আগস্ট শুক্রবার ও ২৯ আগস্টবিস্তারিত পড়ুন
সুস্থতা কামনা
সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক কাজী নাসিরউদ্দীন স্পাইনাল কর্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছেন ও নাজমুল আলম মুন্না সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাঁদের আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন,সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার,অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুর জামান সুমন, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহী সদস্য যথাক্রমে এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব,বিস্তারিত পড়ুন
মর্যাদাপূর্ণ ফেলোশিপ পাওয়ায় সাতক্ষীরার দুই মেধাবী সাংবাদিককে অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও উপকূলীয় অঞ্চলের অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ‘আর্থ জার্নালিজম নেটওয়ার্ক এর মর্যাদাপূর্ণ ফেলোশিপ পেয়েছেন বাংলানিউজের শেখ তানজির আহমেদ ও বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার। তাঁদেরকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন,সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার,অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুর জামান সুমন, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহী সদস্যবিস্তারিত পড়ুন
দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম হত্যা দিবস উপলক্ষে আলোচনা: খুনিদের বিচার দাবি
আধুনিক সাতক্ষীরার রূপকার ও দৈনিক পত্রদূত সম্পাদক শহীদ স. ম আলাউদ্দীনের ৩১তম হত্যা দিবস উপলক্ষে আলোচা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) রাতে সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে সাতক্ষীরা প্রেসক্লাব এই সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনকে ১৯৯৬ সালের ১৯ জুন রাতে পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় গুলি করে হত্যা করা হয়। দীর্ঘ ৩০ বছর অতিবাহিত হলেও আলাউদ্দীন হত্যাকাণ্ডের বিচার পায়নি সাতক্ষীরাবাসী। মূলত তাকে হত্যারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন

কলারোয়া ফুটবল একাডেমিকে দুইটি নতুন ফুটবল উপহার দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন। সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলারোয়া ফুটবল একাডেমির জন্য দুইটি নতুন ফুটবল উপহার হিসেবে তুলে দেন জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আহবায়ক মোঃ ইমাদুল হক ও সোনালী অতীত ক্লাবের সদস্য সচিব কাজী কামরুজ্জামান কাজী। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া ফুটবল একাডেমি পরিচালক সাঈদ আলী, কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সদস্য মোঃ সাইফুল ইসলাম বাবু,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন

কলারোয়া উপজেলায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন হয়েছে। উপজেলার গ্রাম এলাকায় বসত ভিটায় লাগানো গাছে কাঁঠাল ভরে গেছে। আবহাওয়া অনুকুলে থাকায় এবং মৌসুমের শুরুতে বৃষ্টিপাত হওয়ায় কাঁঠালের ফলন ভালো হয়েছে বলে জানায় উপজেলা কৃষি বিভাগ। উপজেলার বিভিন্ন গ্রামে ব্যক্তি মালিকানায় বাগান ও বসত ভিটায় লাগানো কাঁঠাল গাছে চলতি মৌসুমে প্রচুর কাঁঠাল ধরেছে। কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠাল গাছে আলাদা ভাবে পরিচর্যা করা লাগে না। তার পরেও গ্রাম এলাকার বসত ভিটা ওবিস্তারিত পড়ুন
ইজিএন আন্তর্জাতিক ফেলোশিপ পেলেন সাতক্ষীরার সাংবাদিক আসাদুজ্জামান সরদার

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও উপকূলীয় অঞ্চলের অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য আন্তর্জাতিক পরিবেশ সাংবাদিকতা নেটওয়ার্ক ‘আর্থ জার্নালিজম নেটওয়ার্ক’ (EJN)-এর মর্যাদাপূর্ণ ফেলোশিপ-২০২৬ এর জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরার সাংবাদিক আসাদুজ্জামান সরদার। বৃহস্পতিবার ১৮ জুন আন্তর্জাতিক সংস্থা ইন্টারনিউজের পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে তাকে এই ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ‘Boosting Coverage of Non-Economic Loss and Damage Resulting from Climate Change in the Bay of Bengal Region’ প্রকল্পেরবিস্তারিত পড়ুন
মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থ দীর্ঘদিন ধরে বকেয়া থাকায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষা ব্যয় নির্বাহে উপবৃত্তির অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সময়মতো অর্থ না পাওয়ায় অনেক পরিবার আর্থিক সংকটে পড়ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলের মাধ্যমিক পর্যায়ের বহু শিক্ষার্থী এখনো তাদের প্রাপ্য উপবৃত্তির অর্থ হাতে পায়নি। ফলে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের শিক্ষাবিস্তারিত পড়ুন

