Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আশাশুনির শ্রীউলায় দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে উদারতা’র নতুন পোশাক বিতরণ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার ১৮ মার্চ ২০২৬ সকাল ১১ টায় উদারতা যুব ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এই মানবিক কার্যক্রমে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। কর্মসূচির শুরুতেই উদারতার স্বপ্নদ্রষ্টা আব্দুল্লাহ মাহমুদকে স্মরনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শিশুদের নিয়ে বন্ধুসভার ‘মেহেদি উৎসব’ অনুষ্ঠিত

ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দের পূর্ণতা আসে হাতের মেহেদির রঙে। তবে সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী শিশুদের কাছে মেহেদি লাগানো অনেকটা বিলাসিতার মতো। সেই সব শিশুদের ঈদের খুশিতে রাঙাতে ব্যতিক্রমী এক ‘মেহেদি উৎসব’ আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা, সাতক্ষীরা। ১৮ মার্চ সাতক্ষীরা শহরের পলাশপোল নিউ মার্কেট প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়। ছোট ছোট শিশুদের প্রাণবন্ত হাতগুলোতে নিপুণ কারুকাজে মেহেদি পরিয়ে দেন বন্ধুসভার বন্ধুরা। আয়োজকরা জানান, যে শিশুরা শৈশব থেকেই জীবন সংগ্রামেবিস্তারিত পড়ুন
বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত

ঢাকা থেকে চিলমারি যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুরে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটিরবিস্তারিত পড়ুন
নারীর সমঅধিকার ও ক্ষমতায়ন নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ

নারীর সমঅধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নারীর অবস্থা বিষয়ক কমিশনের ৭০তম অধিবেশন (সিএসডব্লিউ৭০)-এ বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন সূচকের লক্ষ্য এগিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার। পররাষ্ট্রমন্ত্রী বলেন,বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও অন্য মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্ব পালনের জন্য দপ্তর বণ্টন করে সরকার একটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার কার্যালয়ের কার্যক্রম তদারকি করবেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনেরবিস্তারিত পড়ুন
এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে ত্রিশালের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, উপস্থিত ছিলেনএনপিএস-এর সভাপতি মনির হোসেন, প্রেসক্লাব ত্রিশালের সভাপতি বুলবুল আহম্মেদ,সহ-সভাপতি সাইফুল আলম তুহিন এবং সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য

কাপাসিয়া উপজেলাকে মাদকমুক্ত ও সামাজিকভাবে সুসংগঠিত করার প্রত্যয়ে এক ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে কাপাসিয়া ইয়ুথ ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী আলোচনা সভা ও ইফতার মাহফিল। পবিত্র রমজান মাসের ২৭ রমজান (১৭ মার্চ) বিকাল ৪টায় কাপাসিয়ার তরগাঁও মিয়ার বাজারস্থ ক্যাফে পল্লী রিসোর্টে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি এক মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন ক্যাম্পাস এর শিক্ষক ও শিক্ষার্থী ও সামাজিক সংগঠন এর সভাপতিবিস্তারিত পড়ুন
সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহকে সংবর্ধনা জানিয়ে যুগিখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) কলারোয়া উপজেলার গাজনা-ওফাপুর ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠ পরিণত হয় মিলনমেলায়। যুগিখালী ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আব্দুল মান্নান সানা’র সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধানবিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি, শেখ মাহমুদুল হাসান দলনেতা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের অধীনে উপজেলা ভিত্তিক যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি গঠনের অংশ হিসেবে ১৫ সদস্য বিশিষ্ট কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি (২০২৬–২০২৭) অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৫ মার্চ ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। আদেশ অনুযায়ী, কমিটি আগামী ১৫ মার্চ ২০২৬ থেকে ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত ০১ (এক) বছরের জন্য দায়িত্ব পালন করবে। অনুমোদিত কমিটির সদস্যরা হলেন— শেখবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর ২৮ দিনে ২৮ কর্মসূচি

দায়িত্ব নেওয়ার ২৮ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮টি কর্মসূচির তথ্য তুলে ধরেছেন তার উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার (১৭ মার্চ) ফেসবুকে ‘প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ : এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এই কর্মসূচিগুলো তুলে ধরেন। ফেসবুক পোস্টে মাহদী আমিন লেখেন, প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ : এক অভূতপূর্ব কর্মযজ্ঞ আজ ১৭ মার্চ। ঠিক এক মাস আগে, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। মাত্রবিস্তারিত পড়ুন

