Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
র্যাব, এসবি, সিআইডি, সিএমপি কমিশনারসহ পুলিশের শীর্ষ পদে পরিবর্তন

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ পুলিশের বৃহৎ তিনটি ইউনিটের বিশেষ শাখায় (এসবি) নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। র্যাবের নতুন মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে অতিরিক্ত আইজিপি আহসান হাবিব পলাশকে। তিনি এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (সুপারনিউমারির অতিরিক্ত আইজিপি) পদে নিযুক্ত ছিলেন। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়। এদিকে একই আদেশে অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে এসবি প্রধান, অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিনকেবিস্তারিত পড়ুন
পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ পদত্যাগ করেছেন। সোমবার (১৬ মার্চ) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে ড. ফায়েজ উল্লেখ করেন, বর্তমান শারীরিক অবস্থার কারণে কমিশনের প্রশাসনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তিনি জানান, শারীরিক ও মানবিক দিক বিবেচনায় তাকে যেন দ্রুত ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থাবিস্তারিত পড়ুন
তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না : সেতুমন্ত্রী

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য একটি শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, গত রাত থেকেই দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। কোথাও কোনো সংকট নেই। তাই জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রশ্নই ওঠে না। তিনিবিস্তারিত পড়ুন
সরকারি স্কুলে লটারির বদলে ভর্তি পরীক্ষার চিন্তা: মাহদী আমিন

সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে বর্তমানে চালু থাকা লটারি পদ্ধতির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালুর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সোমবার সকাল ১০টায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারের আলোকে আগামী দিনের শিক্ষা খাত: নতুন চিন্তা, নতুন কাঠামো ও নতুন পদক্ষেপ’ শীর্ষক সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংলাপটির আয়োজন করে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ’। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এইবিস্তারিত পড়ুন
‘মিড ডে মিল’ পর্যায়ক্রমে সব স্কুলে চালু হবে: ববি হাজ্জাজ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধাপে ধাপে ‘মিড ডে মিল’ কর্মসূচি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, প্রথমে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ কর্মসূচি চালু করা হবে, এরপর পর্যায়ক্রমে দেশের সব স্কুলে তা বাস্তবায়ন করা হবে। সোমবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নির্বাচনী ইশতেহারের আলোকে শিক্ষা খাত বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে একটি সমন্বিত বা সিঙ্গেল কারিকুলামের আওতায় আনারবিস্তারিত পড়ুন
নারীদের গৃহস্থালি কাজের মূল্য যোগ করলে জিডিপি তিনগুণ হতো: সিইসি

দেশের অর্থনীতি ও জিডিপি হিসাবের ক্ষেত্রে নারীদের গৃহস্থালি কাজের কোনো আর্থিক মূল্যায়ন করা হয় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ঘরের কাজের অবদানকে যদি আর্থিক মূল্যে (মনিটাইজ) গণনা করা হতো, তাহলে বাংলাদেশের জিডিপি বর্তমানের তুলনায় প্রায় তিনগুণ বেশি হতে পারত। সোমবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন-পরবর্তী অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন
দেবহাটায় পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখম

দেবহাটায় পূর্ব শত্রুতার জেরে নওয়াপাড়া ১নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন (৩৫) নামের এক যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে। আহত বিএনপি নেতা উপজেলার কামটা গ্রামের মৃত মাজেদ সরদারের ছেলে। এ ঘটনায় আহতের ভাই মাছুম সরদার (১৬ মার্চ) দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে অভিযুক্ত করা হয়েছে কামটা গ্রামের আক্তার গাজীর ছেলে রুহুল আমিন (লিটন), লিটন হোসেনের স্ত্রী রুপালী পারভীন এবং ছেলে রানা হোসেনকে। অভিযোগ সুত্রে জানা যায়, চাঁদপুরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৭৫ বছরে বৃদ্ধ নিখোঁজ!

৭৫ বছরের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। এঘটনায় নিখোঁজের মেয়ে সাহানারা খাতুন (৩৬) সাতক্ষীরা সদর থানায় রোববার (১৫ মার্চ) সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নম্বর ৯৪৯। নিখোঁজ বৃদ্ধের নাম আঃ হাকিম মোল্লা। গত ১৩ মার্চ বিকেল ৪ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে তার ছেলের বাড়ী হতে বের হন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান মেলেনি। বাড়ি থেকে বের হওয়ার সময় পরনে সাদা চেক কাটা লুঙ্গী ও সাদা রংয়ের গেঞ্জি গায়ে ছিল। গায়েরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সাংবাদিকতা বিষয়ক সেমিনার

কলারোয়ায় সাংবাদিকতার ওপর এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শিশু উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের অংশগ্রহণে উপজেলার ওফাপুর সেন্টারে রোববার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কম্প্যাশন ইনটারন্যশনাল বাংলাদেশ এর অর্থায়নে ‘আশীর্বাদ’ পরিচালিত এ সেমিনারে সাংবাদিকতা পেশার প্রয়োজনীয়তা ও এর গুরুত্ব বিষয়ে আলোচনা করেন সিনিয়র সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, কাজী শাহিন, শীলা বিশ্বাস ও লীলা মণ্ডল। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের সমাজের মূল স্রোতে নিয়ে আসার প্রয়াসে এ প্রকল্পের কার্যক্রম পরিচালিতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা

সাতক্ষীরায় সামাজিক সংগঠন সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশন-এর উদ্যোগে ইফতার মাহফিল, স্বেচ্ছাসেবী মিলনমেলা ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) পবিত্র ২৫ রমজান উপলক্ষে শহরের সার্কিট হাউজের সামনে এম আর পলি ক্লিনিক সংলগ্ন ভবনের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বেলা আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়। পরে বিকাল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত খুলনা রোড মোড়েবিস্তারিত পড়ুন

