Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুলের সভাপতি এবং সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু। অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের কর্মময় জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা স্কুলের প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী শিক্ষক মাওলানা নুরুল হক, নার্গিস খানম, রুনা লায়লা, নাছরিনবিস্তারিত পড়ুন
কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জালালাবাদ গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যধি প্যানক্রিয়েট ও ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫১ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ যোহর জালালাবাদ সরকারি প্রাইমারি স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করাবিস্তারিত পড়ুন
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে এবং খুব শিগগিরই দেশটিতে কর্মী পাঠানোর পথ সুগম হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের (জামালপুর-৩) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের জন্য অন্যতম প্রধান শ্রমবাজার। ২০২৪ সালের ৩১ মে থেকে দেশটির শ্রমবাজারে নতুন বাংলাদেশি কর্মী প্রবেশ বন্ধবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন

সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের পাইকারি ও খুচরা বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে সাতক্ষীরায় কেক ও ফিতা কেটে এবং দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকালে শহরের নাজমুল স্মরণীর আহ্ধসঢ়;ছানিয়া মিশনের দক্ষিণ পাশে দেশী-বিদেশী ঔষধের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আহমেদ মেডিকেল হলের প্রোপাইটার ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে আহমেদ মেডিকেল হল’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নেতৃত্ব বিকাশে নারী, পুরুষ ও যুবদের নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি এর শক্তি প্রকল্প। দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয় ২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ বুধবার। ৩ সেপ্টেম্বর বিকাল ৪টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি শক্তি প্রকল্প অফিসে উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়াবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রশাসকের হলরুমে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। জাগ্রত যুব সংঘ (জেজেএস) এর উদ্যোগে এবং কেএনএইচ ও বিএম জেড জার্মানির সহযোগিতায় উপকূলীয় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিশুদের অংশগ্রহণ, নেতৃত্ব ও কার্যক্রম পর্যালোচনা এবং শিশুদের উত্থাপিত দাবিসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন। সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। জেলা মহিলা বিষয়ক উপপরিচালক ভারপ্রাপ্ত নাজমুন নাহার,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলামের মৃত্যুতে গভীর শোক ও তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিবৃতি প্রদান করেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।যথা সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার উপদেষ্টা আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা, এডভোকেট আবুল কালাম আজাদ, এডভোকেট এবি এম সেলিম। সভাপতি ও দৈনিক বাংলার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো. আবু সাঈদ, সিনিয়র সহসভাপতি ডিএম কামরুল ইসলাম, সহসভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক একরামুল কবির, যুগ্ম সাধারণবিস্তারিত পড়ুন
জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। ডিএসসিসি প্রশাসক বলেন, জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে হকার বসার সুযোগ দেওয়া হবে না। সময় থাকতেই হকারদের স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানান তিনি। তবে হকারদেরবিস্তারিত পড়ুন
বাংলাদেশে এই প্রথম
উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ

রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করে উল্টোপথে ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পতাকাবাহী গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটে মন্ত্রীর পতাকাবাহী ‘রেঞ্জ রোভার’ গাড়িটি সার্কিট হাউজ রোডের উল্টোপথ দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের সম্পূর্ণ লঙ্ঘন হওয়ায় কর্তব্যরত পুলিশ সদস্যরাবিস্তারিত পড়ুন
আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস

দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর জাতীয় সংসদে ফিরে মানুষের পাশে দাঁড়িয়ে দেশ ও জাতির জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করার জন্য।’ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে এসব কথা বলেন মির্জা আব্বাস। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে সংসদের কার্যক্রমে নিয়মিতবিস্তারিত পড়ুন

