Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শিক্ষাখাতে সংকট কাটাতে সংস্কারে মনোযোগী সরকার: শিক্ষা উপদেষ্টা

নতুন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন, শিক্ষাখাতে সংকট কাটিয়ে উঠতে সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারের দিকে অন্তর্বর্তী সরকার মনোযোগী হবে। বুধবার (১৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মাদরাসা শিক্ষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা নানাভাবে শিক্ষাখাতকে ক্ষতিগ্রস্ত করেছে। ভয়াবহ সংকটে শিক্ষাখাত ও শিক্ষাব্যবস্থা এখন খাদের কিনারায়।বিস্তারিত পড়ুন
দ্য ডিপ্লোম্যাটকে সাক্ষাৎকার
আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক: নাহিদ

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে দেখতে চায় না নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ডিপ্লোম্যাটের’ সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকায় ছিলেন এবং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে একজন উপদেষ্টা হিসেবেও ছিলেন। সাক্ষাৎকারে নাহিদ ইসলামকে প্রশ্ন করা হয়, আপনার দল কি আওয়ামী লীগকে রাজনীতিতে এবং পরবর্তী নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়ার পক্ষে? জবাবে নাহিদ বলেন, “না, আমরা চাইবিস্তারিত পড়ুন
রাজধানীতে ছাত্রীকে ধ*র্ষ*ণের দায়ে গৃহশিক্ষকের মৃ*ত্যু*দ*ণ্ড

রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হেপীর আদালত এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম বরগুনা জেলা সদরের পরীখাল গ্রামের মো. ফজলুল হকের ছেলে। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অর্থ অনাদায়ে আসামিকে আরও ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ড ভোগবিস্তারিত পড়ুন
হামজা চৌধুরী ইপিএল মাতানো ফুটবলার : জামাল ভূঁইয়া

প্রায় ২২ বছর আগে ফুটবলে ভারতকে শেষবার হারিয়েছিল বাংলাদেশ। এরপর প্রায় ২২ বছর চলে গেলেও ভারতের বিপক্ষে জয় পায়নি লাল সবুজের জার্সিধারীরা। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে শক্তিমত্তার হিসেবে উপরের দিকেই থাকে ভারত। তবে, এবারের পরিস্থিতি খানিকটা ভিন্ন। কারণ বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো হামজা দেওয়ান চৌধুরী। হামজা দলে যোগ দেবেন এটা জানা ভারতীয় ফুটবল দলেরও। তাই তো দলের শক্তিমত্তা বাড়াতে দেশটির ফুটবলের সবচেয়ে বড় তারকা সুনীল ছেত্রীকেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জ উপজেলা বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেবিস্তারিত পড়ুন
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের অভিযোগ ভিত্তিহীন: প্রেস উইং

মার্কিন ন্যাশনাল ইনটেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু হত্যা-নির্যাতন ও ইসলামি সন্ত্রাসীদের হুমকি সংক্রান্ত যে অভিযোগ অভিযোগ তুলেছেন তার নির্দিষ্ট প্রমাণ বা ভিত্তি নেই। এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার (১৭ মার্চ) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানায় তারা। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বরাবরই অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ ইসলামের চর্চা করে আসছে এবং চরমপন্থার বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ইসলামি খেলাফতের ধারণার সঙ্গে দেশকে যুক্ত করার চেষ্টা সম্পূর্ণ বিভ্রান্তিকর ওবিস্তারিত পড়ুন
আমদানি-রফতানি কমলেও বেনাপোলে রাজস্ব আয় ও রফতানি মূল্যে ঊর্ধ্বগতি

হুমায়ন কবির মিরাজ: দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে পণ্য আমদানি কমে গেছে। তবে আমদানি কমলেও রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ১৯ শতাংশ। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়েছে বেনাপোল বন্দরে। ২০২৪-২৫ অর্থবছরের এই সময়ে আগের বছরের তুলনায় বেনাপোল দিয়ে পণ্য আমদানি কমেছে ১৯ হাজার ২০ দশমিক ৮২ মেট্রিক টন। তবে আমদানি কমলেওবিস্তারিত পড়ুন
দেবহাটা প্রেসক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) প্রেসক্লাবের সভাকক্ষে এ আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে বায়েজিত বোস্তামি উজ্জ্বলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ হজরত আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুব আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকারবিস্তারিত পড়ুন
আশাশুনির খাজরা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কৃষ্ণ ব্যানার্জী, সাতক্ষীরা: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের (১-৪নং ওয়ার্ড) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বিএনপি দীর্ঘদিন আন্দোলন করছে উল্লেখ করে সকলের কাছে সহযোগিতা কামনা করা হয়। সোমবার (১৭মার্চ) বিকেলে ইউনাইটেড সেকেন্ডারি স্কুল,খাজরার মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোঃ আব্দুল কাদের গাজীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদাবর থানার বিএনপির দপ্তর সম্পাদক মোঃ আবু বক্করবিস্তারিত পড়ুন
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইফতার সাতক্ষীরার নলতায়

এবিএম কাইয়ুম রাজ: পবিত্র কাবা শরিফের পরই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সাতক্ষীরায় জেলার কালীগঞ্জ উপজেলার নলতা ওরস শরীফে দিন দিন এ ইফতার মাহফিলের পরিধি আরো বাড়ছে। ১৯৩৫ সালে খান বাহাদুর আহ্ছানউল্লাহ (রাঃ) নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন প্রতিষ্ঠা করার পর থেকে প্রতি বছরই রমজান মাসব্যাপী এ ইফতার মাহফিলের আয়োজন করতেন। পরবর্তীতে তার মৃত্যুর পরও মিশন কর্তৃপক্ষ এ মাহফিলকে অব্যাহত রেখেছে। প্রথম দিকে ইফতার মাহফিলে উপস্থিতি কম হলেও ধীরে ধীরেবিস্তারিত পড়ুন

