বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর অত্যন্ত অর্থবহ: পররাষ্ট্র উপদেষ্টা

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণের জন্য পূর্ণ সংহতি প্রকাশ করেছেন তিনি। শনিবার (১৫ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সফর নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা রোহিঙ্গাদের সর্বোচ্চ নিরাপত্তা, অধিকার নিশ্চিত করে ফেরত পাঠাতে চাই। এ ক্ষেত্রে জাতিসংঘের সহায়তা কাম্য। অন্যদিকে রোহিঙ্গা সংকটবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সঙ্গে বৈঠক

সংস্কারের কথা সবার আগে বলেছে বিএনপি: মির্জা ফখরুল

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৈঠক থেকে বের হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার অবশ্যই করতে হবে, সেই সংস্কারের কথা সবার আগে বলেছে বিএনপি। কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়। আমরা যেটা বলেছি, মূলত নির্বাচন কেন্দ্রিক বিষয়গুলো সংস্কারগুলো করে ফেলা, তারপর দ্রুত নির্বাচন করা, এরপর একটি সংসদের মাধ্যমে বাড়তি সংস্কারগুলো করা।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকালে কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে “প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করি, সুন্দরবন রক্ষা করি” এ স্লোগানে বনজীবি নারী-পুরুষ সদস্যদের নিয়ে এ দক্ষতা উন্নয়ন কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সুন্দরবনের দূষণ এবং এর পরিণতি সম্পর্কে সুন্দরবন সংলগ্ন এলাকার জনগনকে সচেতন করার করার লক্ষ্য উন্নয়ন সংস্থা জার্মান কো-অপারেশন, রুপান্তর এবং হেলভেটাস এরবিস্তারিত পড়ুন

শ্যামনগরের কৈখালীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এবিএম কাইয়ুম রাজ (শ্যামনগর): শ্যামনগরের কৈখালীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ রমজান, শনিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলটি ইউনিয়নের যাদবপুর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-উলামা, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান। তিনিবিস্তারিত পড়ুন

ট্রেনে সন্ত্রাসী হামলার মূল পৃষ্ঠপোষক ভারত: পাকিস্তান

গত সপ্তাহের শুরুতে পাকিস্তানের বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস ট্রেনে সন্ত্রাসী হামলার মূল পৃষ্ঠপোষক ভারত। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এমনটাই অভিযোগ করেন। তিনি বলেন, আমাদের বুঝতে হবে যে বেলুচিস্তানের ঘটা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের এবং এর আগে ঘটা অন্যান্য ঘটনায়, মূল পৃষ্ঠপোষকতাকারী পূর্ব দিকের প্রতিবেশী (ভারত)। আহমেদ শরীফ ভারতীয় মূলধারার চ্যানেলগুলোর প্রচারিত মিডিয়া কভারেজের কথাও উল্লেখ করেন। এসব মিডিয়া হামলার জন্য দায়ী বিচ্ছিন্নতাবাদীবিস্তারিত পড়ুন

মাগুরার সেই শিশুটির পরিবারকে সহায়তার দায়িত্ব নিলো দুই মন্ত্রণালয়

মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া শিশুটির পরিবারকে আইনি সহায়তা ও পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়। শনিবার (১৫ মার্চ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া শিশুটির বিষয়ে সব ধরনের আইনি সহায়তা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেয়া হবে। এছাড়া তার পরিবার ও বড় বোনের মানসিক স্বাস্থ্যসহ অন্যান্য পুনর্বাসনেরবিস্তারিত পড়ুন

কেশবপুরে গৌরীঘোনায় জামায়াতের ইফতার মাহাফিল

সোহেল পারভেজ, কেশবপুর: কেন্দ্রীয় কর্মসূচির আলোকে পবিত্র মাহে রমজানে যশোরের কেশবপুরে ৯ নং গৌরীঘোনা ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড জামাতে ইসলামী ও যুব বিভাগের আয়োজনে দোয়া ও ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ রমাজান শুক্রবার (১৪ মার্চ) বিকেলে দশকাউনিয়া ঈদগাহ ময়দানে ওই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৯ নং গৌরীঘোনা ইউনিয়নের জামাতে ইসলামী আমির মেহেদী হাসান সাগর এর সভাপতিত্বে ও জামাতে ইসলামী কেশবপুর উপজেলা পেষাজিবী সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাবিবুরবিস্তারিত পড়ুন

কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের ইফতার ২৯ রমজান, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর ইফতার ও দোয়া অনুষ্ঠান আগামি ২৯ রমজান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পাবলিক ইনস্টিটিউটের পাঠাগারে আয়োজিত এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় আগামি ২৯ রমজান ৩০ মার্চ কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। পাবলিক ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠেয় ওই ইফতার মাহফিলে সংগঠনের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্যবিস্তারিত পড়ুন

বিএনপির ইফতার মাহফিলে আ.লীগ নেতা! সাতক্ষীরার সমালোচনার ঝড়

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যমানগরে বিএনপি’র ইফতার মাহফিলে আওয়ামী লীগের নেতার উপস্থিতি, বিএনপির তৃনমুল পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চায় সৃষ্টি হয়েছে। শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে মঞ্চে আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেম এর উপস্থিতি নিয়ে তৃণমূলে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। গত ১৪ মার্চ ইশ্বরীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. ইব্রাহিম খলিল। প্রধান অতিথি ছিলেনবিস্তারিত পড়ুন

নওগায় প্রত্যাশা ক্লাবের উদ্বোধন

রহমতউল্লাহ আশিক, নওগাঁ: নওগাঁর বদলগাছীতে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশা ক্লাবের উদ্বোধন উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) উপজেলার মিঠাপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামে প্রত্যাশা ক্লাবের উদ্বোধন করা হয়। সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশা ক্লাবের উদ্বোধন উপলক্ষে অসহায় দুস্থ ১০০ পরিবারের মাঝে এক কেজি চাল, এক কেজি সয়াবিন তেল, এক কেজি ছোলা, এক কেজি সেমাই, এক কেজি চিনি, এক লিটার দুধসহ বিভিন্ন ঈদ উপহার সামগ্রীবিস্তারিত পড়ুন